জ্বালানির দাম বৃদ্ধিতে মধ্যরাতে পেট্রল পাম্পে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করে গতকাল শুক্রবার রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে সরকার। ঘোষণা কার্যকর হওয়ার আগে যতটুকু জ্বালানি সংগ্রহ করা যায়, সে চেষ্টায় পেট্রলপাম্পগুলোয় মোটরসাইকেলের দীর্ঘ সারি। সারা দেশের কিছু চিত্র দিয়ে এই ছবির গল্প।

১ / ৫
গতকাল শুক্রবার রাত ১১টার দিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর পাম্পগুলোয় মোটরসাইকেলচালকেরা হুমড়ি খেয়ে পড়েন। ১২টার পর নতুন মূল্য কার্যকর ঘোষণার কারণে হট্টগোল পড়ে যায় আগে তেল সংগ্রহ করতে। রাত সাড়ে ১১টায় রাজধানীর পরীবাগে পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেড পাম্পে
ছবি: জাহিদুল করিম
২ / ৫
রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে আগের দামে তেল বিক্রির। রাত ১২টা বাজতে আর সময় বাকি আছে ৩০ মিনিট। তবু পাঁচ শতাধিক মোটরসাইকেল, প্রাইভেট কার এবং অন্যান্য গাড়ি আগের দামে তেল নিতে ভিড় পেট্রলপাম্পে। নতুন রাস্তা খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
৩ / ৫
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির খবর ছড়িয়ে পড়লে পাম্পগুলোয় ভিড় করতে থাকেন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকেরা। কিন্তু পাম্পগুলোয় সর্বোচ্চ ২০০ টাকার তেলের সীমাবদ্ধতা দেওয়া হয়। অনেকে পাম্পে তেল না দেওয়ার অজুহাত দিতে বন্ধ করে দিয়েছিল বৈদ্যুতিক ও জেনারেটর লাইন। ফরিদ ফিলিং স্টেশন, রাধানগর, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৪ / ৫
দাম বাড়ায় তেল বিক্রি বন্ধ করে দেয় পেট্রলপাম্প কর্তৃপক্ষ। গতকাল রাত ১২টায় চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায়
ছবি: জুয়েল শীল
৫ / ৫
রাত ১২টার পর থেকে জ্বালানি তেলের বর্ধিত মূল্য কার্যকর হবে। তাই বরিশাল নগরের পেট্রলপাম্পে তেল নিতে রাত ১১টার দিকে যানবাহনের ভিড়। গতকাল শুক্রবার কাশিপুর এলাকা, বরিশাল নগর
ছবি: সাইয়ান