স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্লাস্টিক প্রক্রিয়াজাতকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হালিশহরের বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া প্লাস্টিকের সামগ্রী সংগ্রহ করে তা ভাঙারির দোকানে বিক্রি করেন অনেকে। সেখান থেকে ৩৫ থেকে ৪০ টাকা কেজিতে এগুলো কিনে নিয়ে যান ব্যবসায়ীরা। ছোট ছোট কারখানায় স্বাস্থ্য সুরক্ষাব্যবস্থা ছাড়াই পুরোনো ও ব্যবহৃত এসব সামগ্রী বাছাই এবং পরিষ্কার করার পর গুঁড়ো করা হয় মেশিনে। গুঁড়ো শুকিয়ে ৬০ থেকে ৬৫ টাকা দামে বিক্রি করা হয় রাজধানী ঢাকার বিভিন্ন কারখানায়। চট্টগ্রাম নগরজুড়ে প্লাস্টিক সামগ্রী গুঁড়ো করার কারখানায় কাজ করেন হাজারো শ্রমিক। প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা মজুরি তাঁদের।
১ / ১৪
চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে স্বাস্থ্যঝুঁকি নিয়ে প্লাস্টিকের সামগ্রী সংগ্রহ করছে শিশু-কিশোরেরা।
২ / ১৪
কুড়িয়ে আনা প্লাস্টিকসামগ্রী কারখানায় বসে বাছাই করছেন শ্রমিকেরা।
৩ / ১৪
বাছাইয়ের কাজে যুক্ত বেশির ভাগ শ্রমিকই নারী।
৪ / ১৪
কুড়িয়ে আনা সামগ্রী জড়ো করা হচ্ছে বড় বড় বস্তায়।
৫ / ১৪
এলাকার রাস্তাঘাটজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকে প্লাস্টিক পণ্য।
৬ / ১৪
প্লাস্টিকের সামগ্রী গুঁড়ো করার যন্ত্র।
৭ / ১৪
প্লাস্টিকের সামগ্রী বাছাইয়ে ব্যস্ত শ্রমিকেরা।
৮ / ১৪
কোলের শিশুকে নিয়ে কাজ করছেন এক নারী শ্রমিক।
৯ / ১৪
গুঁড়ো করার যন্ত্রে প্লাস্টিকসামগ্রী দেওয়া হচ্ছে।
১০ / ১৪
গুঁড়ো করার সময় মেশানো হচ্ছে পানি।
১১ / ১৪
শ্রমিকের শরীরে লেগে আছে প্লাস্টিকের গুঁড়ো।
১২ / ১৪
বিভিন্ন রঙের প্লাস্টিকসামগ্রীর টুকরা রোদে শুকানো হচ্ছে।
১৩ / ১৪
গুঁড়ো করা প্লাস্টিকসামগ্রী হাতে নিয়ে দেখানো হচ্ছে।
১৪ / ১৪
ছোট প্লাস্টিকের পাত্র বাছাই করছেন একজন শ্রমিক।