বাজারে আম-লিচুর সমাহার

দেশের বিভিন্ন স্থান থেকে আড়তগুলোতে আসতে শুরু করেছে আম ও লিচু। সরবরাহ বেশি হওয়ায় দাম তুলনামূলক কম। সকাল থেকে আম ও লিচুভর্তি ট্রাক একের পর এক ঢুকছে আড়তে। ট্রাক থেকে নামিয়ে খুচরা বিক্রেতাদের কাছে তা বিক্রি করতে ব্যস্ত সময় পার করছেন আড়ত ব্যবসায়ী ও শ্রমিকেরা। মান অনুসারে প্রতি কেজি আম বিক্রি হচ্ছে ৪৫-৯০ টাকা। আর লিচু বিক্রি হচ্ছে শ ১২০-২০০ টাকায়। চট্টগ্রাম নগরের কদমতলী ফলমন্ডিতে আম ও লিচু বিক্রির এই ব্যস্ততার চিত্র সোমবার দুপুরের।

১ / ১২
ক্রেটে করে ফল নিয়ে যাচ্ছেন খুচরা বিক্রেতারা
২ / ১২
আমের ক্রেট সাজিয়ে রাখছেন এক শ্রমিক
৩ / ১২
আমের নিলামে অংশ নিয়েছেন খুচরা বিক্রেতারা
৪ / ১২
ট্রাক থেকে আম নামাতে ব্যস্ত শ্রমিকেরা
৫ / ১২
আম নামাতে ও সাজিয়ে রাখতে ব্যস্ত শ্রমিক
৬ / ১২
সাজিয়ে রাখা আম
৭ / ১২
খুচরা বিক্রেতার সঙ্গে চলছে দর-কষাকষি
৮ / ১২
আম দেখাচ্ছেন এক বিক্রেতা
৯ / ১২
মাথার ওপর লিচু ধরে ক্রেতা ডাকছেন একজন
১০ / ১২
সড়কে যানজট
১১ / ১২
সাজিয়ে রাখা হয়েছে লিচু
১২ / ১২
বিক্রি করার জন্য সাজিয়ে রাখা হয়েছে আম ও লিচু