ঘুম ভাঙে পাখির কলকাকলিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শতাধিক বিঘাজুড়ে ঝাউবন, ঘন বাঁশঝাড় আর জঙ্গল। পাশেই বিশাল ডঙ্গর বিল। অর্ধশত প্রজাতির পাখির নিরাপদ আশ্রয় এখানে। বছরজুড়ে থাকে পাখিদের বিচরণ। বিলের তীরে গড়ে ওঠা গ্রামের নাম আকন্দপাড়া। বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নে গ্রামটির অবস্থান। পাখির কলরবে সব সময় মুখর থাকে গ্রামটি। এখানকার মানুষের সঙ্গেও পাখির দারুণ মিতালি। পাখির কলকাকলিতেই সকালে ঘুম ভাঙে তাদের।
১ / ৯
ডঙ্গর বিলে ঝাঁক বেঁধে উড়ছে পাতিসরালি পাখি। এ যেন পাখির স্বর্গরাজ্য।
২ / ৯
ঝাঁকে ঝাঁকে উড়ছে পাতিসরালি।
৩ / ৯
বিলের কচুরিপানায় অলস সময় পার করছে পাতিসরালি।
৪ / ৯
খাবারের খোঁজে বসে আছে একটি বক।
৫ / ৯
পাখিগুলোর সঙ্গে আকন্দপাড়ার মানুষের দারুণ মিতালি। গ্রামটি পরিচিতি পেয়েছে পাখির গ্রাম নামে।
৬ / ৯
যত দূর চোখ যায়, শুধুই পাখির ওড়াউড়ি।
৭ / ৯
বিলজুড়ে ঝাঁক বেঁধে উড়ছে পাখি।
৮ / ৯
দূর আকাশে অস্ত যাচ্ছে সূর্য। সেখানে ঝাঁক বেঁধে উড়ছে পাখি।
৯ / ৯
বেলা গড়ালেই পাখিরা আবাসস্থলে ফেরে।