শাহজাদপুর রবীন্দ্র কাছারিবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় রবীন্দ্র কাছারিবাড়ি। ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে নির্মাণ করা দোতলা ভবনটি এখন পরিচিত রবীন্দ্র স্মৃতি জাদুঘর নামে। ১৮৪০ সালে শাহজাদপুরের জমিদারি কিনে নেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। জমিদারির সঙ্গে তাঁদের মালিকানায় আসে কাছারি বাড়িটিও। শাহজাদপুর জমিদারি দেখাশোনার কাজে মাঝেমধ্যে এই বাড়িতে আসতেন রবীন্দ্রনাথ। ১৯৬৯ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।
১ / ১১
কাছারিবাড়িটি নির্মাণ করা হয় ইন্দো-ইউরোপীয় স্থাপত্যশৈলীতে
২ / ১১
বাড়ির আশপাশজুড়ে বাহারি গাছপালা
৩ / ১১
কাছারিবাড়িটি এখন পরিচিত রবীন্দ্র স্মৃতি জাদুঘর নামে
৪ / ১১
দেয়ালে স্থান পেয়েছে শাহজাদপুরে রবীন্দ্রনাথের বিশেষ রচনার তালিকা
৫ / ১১
দোতলায় সারে সারে জানালা
৬ / ১১
বাড়িটির দৈর্ঘ্য ২৬ দশমিক ৮৫ মিটার, প্রস্থ ১০ দশমিক ২০ মিটার এবং উচ্চতা ৮ দশমিক ৭৪ মিটার
৭ / ১১
দৃষ্টি কাড়ে জারুলগাছটি
৮ / ১১
জারুলগাছে ঝুলছে ঘণ্টা। সেখান দিয়ে হেঁটে যাচ্ছেন দর্শনার্থীরা
৯ / ১১
ছাদের কার্নিশে বসেছে ঘুঘু পাখি
১০ / ১১
সকালের আলো কাছারি বাড়ির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে
১১ / ১১
জাদুঘরে রয়েছে রবীন্দ্র কর্নার