ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিত্রাং আজ সোমবার গভীর রাতে সাতক্ষীরা উপকূল থেকে বরিশাল উপকূলে আঘাত করতে পারে, বলছে আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়টি উপকূল পার হওয়ার সময় চট্টগ্রাম, বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী ও ফেনীর অদূরবর্তী দ্বীপ ও চরগুলোতে স্বাভাবিক জোয়ারের চেয়ে পাঁচ থেকে আট ফুট উঁচু জলোচ্ছ্বাসের আশঙ্কা আছে। ঘূর্ণিঝড় অতিক্রমকালে উপকূলে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

১ / ১৫
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢেউ আছড়ে পড়ছে তীরে। জোয়ারের কারণে পানি ঢুকে যাচ্ছে বসতঘরে। আকমলআলী সড়ক জেলেপাড়া, চট্টগ্রাম, ২৪ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
২ / ১৫
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ঢেউ উঠেছে সাগরে। আকমলআলী সড়ক, জেলেপাড়া, চট্টগ্রাম, ২৪ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
৩ / ১৫
প্রবল ঢেউয়ের কবলে মাছ ধরার ট্রলার। আকমলআলী সড়ক, জেলেপাড়া, চট্টগ্রাম, ২৪ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
৪ / ১৫
জোয়ারের কারণে পানি বসতঘরে ঢুকে পড়ায় জাল নিয়ে নিরাপদে যাচ্ছেন জেলেরা। আকমলআলী সড়ক, জেলেপাড়া, চট্টগ্রাম, ২৪ অক্টোবর
ছবি: সৌরভ দাশ
৫ / ১৫
ঘূর্ণিঝড়ে উপকূলীয় অঞ্চলে ৭ নম্বর বিপৎসংকেত দেখাতে বলা হয়েছে। সতর্কতা জানানোর জন্য ফ্ল্যাগ তুলেছেন সিপিপি সদস্যরা। মঠবাড়ী, কয়রা, খুলনা, ২৪ অক্টোবর
ছবি সাদ্দাম হোসেন
৬ / ১৫
ঝড় ও বৃষ্টিতে খুলনা শহরের অনেক সড়ক পানিতে ডুবে গেছে। জোড়াগেট, খুলনা, ২৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৭ / ১৫
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সতর্কতা জানিয়ে মাইকিং করে নিরাপদ স্থানে যেতে বলা হচ্ছে। জোড়াগেট, খুলনা, ২৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৮ / ১৫
ঝড় ও বাতাসের কারণে ছাতা দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করছেন এক পথচারী। আঠারোমাইল, ডুমুরিয়া, খুলনা, ২৪ অক্টোবর
ছবি: সাদ্দাম হোসেন
৯ / ১৫
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উত্তাল কক্সবাজার সমুদ্রসৈকত। পানিতে গোসল নিষিদ্ধ করে পর্যটকদের বিপৎসংকেত দেখিয়ে লাল পতাকা ওড়ানো হয়েছে। কলাতলী পয়েন্ট, কক্সবাজার সৈকত, ২৪ অক্টোবর
ছবি: প্রথম আলো
১০ / ১৫
ঘূর্ণিঝড়ের কারণে সৃষ্ট দমকা হাওয়ায় উপড়ে পড়েছে গাছপালা। মুনিগঞ্জ,বাকেরগঞ্জ,বরিশাল, ২৪ অক্টোবর
ছবি: প্রথম আলো
১১ / ১৫
সিত্রাংয়ের প্রভাবে জোয়ারের পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ায় ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট প্লাবিত। ভোলা, ২৪ আক্টোবর
ছবি: প্রথম আলো
১২ / ১৫
ঝড়বৃষ্টিতে ছাতা মাথায় নৌকায় বুড়িগঙ্গা নদী পার হচ্ছেন যাত্রীরা। সদরঘাট, ঢাকা, ২৪ অক্টোবর
ছবি: শুভ্র কান্তি দাশ
১৩ / ১৫
ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃষ্টিতে রাজধানীর গ্রিন রোডে জলাবদ্ধতা। ঢাকা, ২৪ অক্টোবর
ছবি: সৈয়দ জাকির হোসেন
১৪ / ১৫
বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিন দিয়ে ঢেকে চলছেন যানবাহনের যাত্রীরা। সাত মসজিদ রোড, ধানমন্ডি ১৫ নম্বর, ঢাকা, ২৪ অক্টোবর
ছবি: জাহিদুল করিম
১৫ / ১৫
ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতে সকাল থেকে বৃষ্টি। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়, ২৪ অক্টোবর
ছবি: সাজিদ হোসেন