প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী

২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে কর্মী উৎসবের আয়োজন করে প্রথম আলো। সারা দেশ থেকে প্রথম আলোর প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন এই অনুষ্ঠানে। সেখানে কর্মীরা নাচ, গান, নাটিকায় অংশ নেন। পেশাগত কাজের জন্য কর্মীদের পুরস্কৃত করা হয়। এ ছাড়া ছিল নানা ধরনের আয়োজন। ছবিগুলো তুলেছেন প্রথম আলোকচিত্রীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৮
মিলনায়তনের সামনে রাখা প্রথম আলো পত্রিকার প্ল্যাকার্ডে নিজের ছবি তুলছেন কর্মীরা।
২ / ১৮
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান।
৩ / ১৮
শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন।
৪ / ১৮
বক্তব্য দিচ্ছেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ।
৫ / ১৮
অনুষ্ঠানে উপস্থিত সহযোগী সম্পাদক আনিসুল হক ও জ্যেষ্ঠ কর্মীরা।
৬ / ১৮
একপর্যায়ে মঞ্চে ওঠেন বিভিন্ন পর্যায়ের কর্মীরা। কথা বলছেন বিশেষ প্রতিবেদক রোজিনা ইসলাম।
৭ / ১৮
মিলনায়তনে চলছে অনুষ্ঠান, পাশে বসে সেই খবর প্রথম আলো অনলাইনে প্রকাশে কাজ করছেন কর্মীরা।
৮ / ১৮
অনুষ্ঠানের একপর্যায়ে মঞ্চে উপস্থিত অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
৯ / ১৮
কথা বলছেন ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম।
১০ / ১৮
কথা বলছেন জ্যেষ্ঠ প্রতিবেদক সাদিয়া মাহজাবিন।
১১ / ১৮
অনুষ্ঠানে বিশাল বাংলা বিভাগের সাংস্কৃতিক পরিবেশনা।
১২ / ১৮
দুই কর্মীর সাংস্কৃতিক পরিবেশনা।
১৩ / ১৮
সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করছেন অতিথিরা।
১৪ / ১৮
একটি নাটিকা মঞ্চস্থ করেন কর্মীরা।
১৫ / ১৮
বক্তব্য দিচ্ছেন সম্পাদক মতিউর রহমান।
১৬ / ১৮
পুরস্কার পাওয়া কর্মীদের সমবেত ছবি।
১৭ / ১৮
সমবেত কণ্ঠে গান পরিবেশন করছেন কর্মীরা।
১৮ / ১৮
অনুষ্ঠান শেষে কর্মীদের সমবেত ছবি।