বইমেলার শিশুপ্রহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমর একুশে বইমেলায় আজ ছিল শিশুপ্রহর। ছুটির দিনে সকাল থেকেই শিশুদের পদচারণে মুখর ছিল মেলার শিশু চত্বর। অভিভাবকদের সঙ্গে মেলায় এসেছে নানা বয়সের শিশু-কিশোরেরা। এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে রংবেরঙের বই কেনে তারা। শিশুদের পছন্দের তালিকায় রয়েছে কমিকস, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, অঙ্ক নিয়ে মজার খেলা ও ছড়ার বই।
১ / ৮
মায়ের সঙ্গে এসেছে ছোট্ট শিশু আজমিয়া
২ / ৮
খোলা জায়গায় ঝুলিয়ে রাখা বই দেখছে এক শিশু
৩ / ৮
মায়ের পাশে বসে বইয়ে থাকা ছবি দেখছে এক শিশু
৪ / ৮
শিশু চত্বরে ক্লান্ত হয়ে বসেছে একদল শিশু
৫ / ৮
একজন বই দেখছে, আরেকজন অন্যরা কী করছে, তা দেখতে কৌতূহলী
৬ / ৮
অভিভাবকের সঙ্গে পছন্দের বই দেখছে দুই শিশু
৭ / ৮
পছন্দের বইয়ের পাতা উল্টে ছবি দেখছে এক শিশু
৮ / ৮
বই কেনার পর মেলা থেকে বেরিয়ে যাচ্ছে এক শিশু