সারা দেশে বিএনপির গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে শনিবার সারা দেশে গণমিছিল করেছে বিএনপি। এ কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন এলাকায় বিএনপির নেতা–কর্মীরা পুলিশের বাধার মুখোমুখি হন। কোথাও কোথাও সংঘর্ষও হয়। সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে।
১ / ৮
গাজীপুর শহরে নেতা–কর্মীরা জড়ো হতে থাকলে পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দেয়। এরপর সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেয় পুলিশ
ছবি: প্রথম আলো
২ / ৮
যশোরে বিএনপির গণমিছিলের আগে নগরের বিভিন্ন এলাকায় পথচারীদের তল্লাশি করে পুলিশ
ছবি: মনিরুল ইসলাম
৩ / ৮
জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে সিলেট নগরে দলটির নেতা–কর্মীরা বিক্ষোভ মিছিল করেন
ছবি: আনিস মাহমুদ
৪ / ৮
চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামানকে টেনেহিঁচড়ে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে
ছবি: ভিডিও থেকে নেওয়া
৫ / ৮
পিরোজপুরে জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের হামলায় আহত বিএনপির এক কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে
ছবি: এ কে এম ফয়সাল
৬ / ৮
পঞ্চগড়ে বিএনপি–পুলিশের সংঘর্ষ চলাকালে শহরের সিনেমা রোডে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন দলটির নেতা–কর্মীরা
ছবি: রাজিউর রহমান
৭ / ৮
চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির কর্মসূচিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন
ছবি: জুয়েল শীল
৮ / ৮
গণমিছিল উপলক্ষে চট্টগ্রাম নগরে আয়োজিত বিএনপির কর্মসূচিতে আসা দলটির নেতা–কর্মীরা
ছবি: জুয়েল শীল