লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিদ্যুৎ–ঘাটতি কমাতে সরকারি নির্দেশনা অনুযায়ী শুরু হয়েছে লোডশেডিং। বিদ্যুৎ ছাড়া মানুষের দৈনন্দিন কাজকর্ম করা দুরূহ হয়ে গেছে। অনেকেই ঘরের হারিকেন ঘষামাজা করে ঠিক করছেন। আইপিএস, চার্জার ফ্যান, লাইটের চাহিদা বেড়েছে। লোডশেডিংয়ের সময় মোমের আলোয় চলছে বেশির ভাগ কাজ।

১ / ৮
লোডশেডিং চলাকালে চার্জার লাইট জ্বালিয়ে কোনো রকমে ব্যবসা পরিচালনা করছেন ব্যবসায়ীরা। সন্ধ্যা সাতটা, প্রবর্তক মোড় এলাকা, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ
২ / ৮
ঘুটঘুটে অন্ধকারে মোমবাতির আলোয় অলস সময় পার করছেন দোকানিরা। রাজাবাজার, বগুড়া
ছবি: সোয়েল রানা
৩ / ৮
২৫ থেকে ২৭ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। তাই দূরপাল্লার বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকিট বিক্রির চাপ বেড়েছে। লোডশেডিংয়ের কারণে মুঠোফোনের আলো দিয়ে চলছে টিকিট বেচা। শিরোইল, ঢাকা বাস টার্মিনাল, রাজশাহী
ছবি: প্রথম আলো
৪ / ৮
মোমের আলোয় জরুরি ওষুধ কিনছেন একজন। জেনারেল হাসপাতাল–সংলগ্ন অস্থায়ী সুপার মার্কেট, নীলটুলী, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
৫ / ৮
১০ বছরের বেশি সময় ধরে বাড়িতে বিদ্যুৎ আছে দিনমজুর ওমর আলীর। পড়ে থাকা হারিকেনের তাই প্রয়োজন ফুরিয়েছিল। কিন্তু কয়েক দিন থেকে লোডশেডিংয়ের কারণে আবার হারিকেন বের করতে হয়েছে। দীর্ঘ সময় লোডশেডিং থাকার কারণে চার্জারও নিভে যায়। শেষমেশ সেই হারিকেনই ভরসা। উত্তম বানিয়াপাড়া, রংপুর শহরতলি
ছবি: মঈনুল ইসলাম
৬ / ৮
লোডশেডিংয়ে বিকল্প ব্যবস্থা বেছে নিচ্ছেন মানুষজন। অনেকেই বাসাবাড়িতে আইপিএস ব্যবহার করেন। বেড়েছে আইপিএসের ব্যাটারির চাহিদা। অনেকে পুরোনো ব্যাটারি ঠিক করে নিচ্ছেন ব্যটারির দোকান থেকে। ব্যাটারির দোকানে ব্যস্ততা বেড়েছে কর্মীদের। পুরোনো ব্যাটারি ঠিক করতে নেওয়া হচ্ছে কারখানায়। ভার্থখলা এলাকা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৭ / ৮
চাহিদা অনুযায়ী মার্কেটে নেই চার্জার ফ্যান। এই ফ্যানগুলো বেশির ভাগ চীন থেকে আসে। ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী মার্কেটের সরবরাহ হতে সময় লাগবে। ক্রেতাদের কাছে ১ হাজার ৩০০ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত ফ্যানের দাম হাঁকছেন ব্যবসায়ীরা। সাহেববাজার এলাকা, রাজশাহী
ছবি: শহীদুল ইসলাম
৮ / ৮
দোকানে দোকানে বাড়ছে আইপিএস ক্রেতাদের সংখ্যা। ঝাউতলা এলাকা, কুমিল্লা
ছবি: এম সাদেক