কুয়াশার সকাল

ডিসেম্বরের শুরু থেকে তীব্র শীত। কুয়াশার কারণে সকাল থেকে দেখা যায় না খুব কাছের জিনিসও। তাই দুর্ঘটনা এড়াতে লাইট জ্বালিয়ে গাড়ি চালাতে দেখা যায় চালকদের। ঘন কুয়াশায় ছোট ছোট বিন্দু জমে থাকছে ঘাস, বিছা ও মাকড়সার জালে। এ সময় মানুষের পাশাপাশি চলাচলে অসুবিধায় পড়ে পশুপাখিও। তবে জীবনের প্রয়োজনে এর মধ্যেই কাজে যেতে দেখা যায় লোকজনকে। এই কুয়াশার মধ্যে জমিতে চাষ আর ধান কাটতে দেখা গেছে কৃষকদের। ছবিগুলো চট্টগ্রাম শহর ও রাঙ্গুনিয়া এলাকা থেকে তোলা।

১ / ১৩
কুয়াশার কারণে নদীতে আটকে পড়া একটি নৌকা
২ / ১৩
দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি
৩ / ১৩
কুয়াশার কারণে পথ চলতে কষ্ট হয় মানুষের
৪ / ১৩
কুয়াশা ভেদ করে যাওয়ার চেষ্টা একটি ট্রাকের
৫ / ১৩
কুয়াশার মধ্যে সাইকেল চালিয়ে কাজে যাচ্ছেন এই ব্যক্তি
৬ / ১৩
কুয়াশার সকালে ট্রাকে করে জমি থেকে আনা হচ্ছে ধান
৭ / ১৩
মাকড়সার জালে জমেছে কুয়াশার বিন্দু
৮ / ১৩
কুয়াশার মধ্যে ধান বাড়িতে নিচ্ছেন কৃষক
৯ / ১৩
কুয়াশা এড়িয়ে উড়ে যাচ্ছে একঝাঁক পাখি
১০ / ১৩
ঘন কুয়াশায় অলসভাবে বসে আছে পাখি দুটি
১১ / ১৩
কুয়াশার জল জমেছে বিছার গায়েও
১২ / ১৩
ঘন কুয়াশার মধ্যেও কাজে যাচ্ছেন কৃষিশ্রমিকেরা
১৩ / ১৩
কুয়াশার ভোগান্তিকে দূরে রেখে স্কুলে যাচ্ছে শিক্ষার্থী ও অভিভাবক