টমেটো চাষে কৃষকের হাসি

চট্টগ্রাম নগরের আশপাশের এলাকায় বেশ কিছু শীতের সবজি চাষ করা হয়। এর মধ্যে হালিশহর অন্যতম। সেখানে নানা রকমের শাকসবজির চাষ হয়। এবার কৃষকের মুখে হাসি ফুটেছে টমেটো চাষে। টমেটোর ফলন হয়েছে বেশি। প্রতিদিন কৃষকেরা ৪০ থেকে ৫০ মণ টমেটো তুলছেন। দাম বেশি হওয়ায় বেশি লাভের আশা করছেন তাঁরা। প্রতি কেজি টমেটো মান অনুসারে পাইকারিতে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা দামে। সম্প্রতি নগরের হালিশহর ময়লা ডিপো এলাকায়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
জমির আল দিয়ে কাঁধে করে আনা হচ্ছে টমেটো।
২ / ৮
খেত থেকে তোলা হচ্ছে টমেটো।
৩ / ৮
বিক্রির জন্য টুকরিতে নেওয়া হচ্ছে টমেটো।
৪ / ৮
টমেটো খেতে কীটনাশক দেওয়া হচ্ছে।
৫ / ৮
সারিবদ্ধভাবে লাগানো হয় টমেটো।
৬ / ৮
টমেটো গাছে পানি দিতে ব্যস্ত এক নারী শ্রমিক।
৭ / ৮
টমেটো বাছাই করতে ব্যস্ত এক কৃষক।
৮ / ৮
বিক্রির জন্য ভ্যানে টমেটো তোলা হচ্ছে।