উল্লসিত আর্জেন্টিনার সমর্থকেরা

বড় পর্দায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও মহসিন হলের মাঠে সমবেত হয়েছেন হাজারো মানুষ। ম্যাচের প্রথমার্ধেই আর্জেন্টিনা দুই গোল করলে সমর্থকেরা প্রিয় খেলোয়াড়ের ছবি নিয়ে উন্মাদনায় মেতে ওঠেন।

১ / ১৫
মহসিন হল মাঠে প্রিয় দল আর্জেন্টিনার পতাকা নিয়ে ও দলের জার্সি গায়ে খেলা দেখতে আসেন সমর্থকেরা।
২ / ১৫
প্রিয় দলের জার্সি গায়ে এক সমর্থক।
৩ / ১৫
বুকে মেসির ছবি এঁকে প্ল্যাকার্ড হাতে বড় পর্দায় খেলা দেখতে হাজির আর্জেন্টিনার সমর্থকেরা।
৪ / ১৫
টিএসসি এলাকায় মোটরসাইকেলে আর্জেন্টিনার পতাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটি পরিবার।
৫ / ১৫
মহসিন হল মাঠে হাজারো দর্শক।
৬ / ১৫
মুখে আর্জেন্টিনার পতাকা এঁকেছেন এক সমর্থক।
৭ / ১৫
প্রিয় দলের জার্সি গায়ে এক সমর্থক।
৮ / ১৫
মাঠে নেই তিল ধারণের জায়গা।
৯ / ১৫
গোলের পর সমর্থকদের উল্লাস।
১০ / ১৫
দ্বিতীয় গোল করলে আর্জেন্টিনার সমর্থকেরা উল্লাসে ফেটে পড়েন।
১১ / ১৫
আর্জেন্টিনার দি মারিয়া দ্বিতীয় গোল করার পর হাতে ‘ভালোবাসা’র ছবি আঁকেন। সে রকম ছবি আঁকেন সমর্থকেরাও।
১২ / ১৫
খেলা শেষে জয়লাভের পর উল্লাসে মেতে ওঠে সমর্থকেরা।
১৩ / ১৫
বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে ফুটবলের সমর্থকেরা জড়ো হয় টিএসসি এলাকায়।
১৪ / ১৫
আর্জেন্টিনা দলের পতাকা নিয়ে উল্লাস যেন থামে না।
১৫ / ১৫
আর্জেন্টিনা দলের প্রিয় খেলোয়ার মেসির প্ল্যাকার্ডে ফুলের মালায় জড়িয়ে উল্লাসে মাতে সমর্থকেরা।