জুট মিলের শ্রমিকেরা

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর পাড়ে তোলারাম মোড় এলাকায় অবস্থিত পপুলার জুট এক্সচেঞ্জ লিমিটেড মিলটি। মিলটিতে পাবনা, ফরিদপুর, রংপুর, নেত্রকোনা, জামালপুর, মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে সুতি, মেস্তা, তোষা প্রভৃতি পাট। মিলে প্রক্রিয়াজাত হয়ে এ পাট ভারত, পাকিস্তান, চীন, ব্রাজিলসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়ে থাকে। ছবিগুলো সম্প্রতি তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পাট কেটে বেছে আলাদা (গ্রেডিং করে) করে রাখছেন শ্রমিকেরা।
২ / ১২
পাট প্রক্রিয়াজাত করার কাজে ব্যস্ত দুই শ্রমিক।
৩ / ১২
সোনালি বর্ণের তোষা পাটগুলো প্রেস মেশিন ঘরে পাঠানোর জন্য প্রস্তুত করছেন শ্রমিকেরা।
৪ / ১২
প্রেস মেশিন ঘরে বেল্ট করার জন্য পাটের বোঝাগুলো নিয়ে যাওয়া হচ্ছে।
৫ / ১২
পুরুষের সঙ্গে সমানতালে নারী শ্রমিকেরাও কাজ করছেন মিলে।
৬ / ১২
পাটের ডাস্ট থেকে সুরক্ষার জন্য মাস্ক পরেছেন এই শ্রমিক।
৭ / ১২
দেড় বছরের শিশুসন্তান মো. ওমরকে কাছে বসিয়ে রেখে কাজে ব্যস্ত মা আমেনা বিবি।
৮ / ১২
রপ্তানির জন্যে সাইক্লোন প্রেস মেশিনে পাটের বেল্ট প্রস্তুত করছেন।
৯ / ১২
এক দিকে বেল্ট শক্ত করে বেঁধে নিচ্ছেন, অপর দিকে প্রেস করার জন্য মেশিনে পাট দিচ্ছেন শ্রমিকেরা।
১০ / ১২
রপ্তানির জন্য প্রক্রিয়াজাত পাট যাবে চট্টগ্রাম বন্দরে। ট্রলারে ওঠানোর জন্য ট্রলিতে করে ১৮০ কেজি ওজনের পাটের বেল্টগুলো নদীর পাড়ে নেওয়া হচ্ছে।
১১ / ১২
প্রক্রিয়াজাত পাট রপ্তানির জন্য নেওয়া হবে চট্টগ্রাম বন্দরে। ট্রাকে তোলার জন্য সেই পাট নামাচ্ছেন শ্রমিকেরা।
১২ / ১২
কর্মব্যস্ততার পর কিছুটা বিশ্রামের সময় শ্রমিকদের। এই সুযোগে পাট বহনকারী ট্রলিগুলোও যেন বিশ্রাম নিয়ে নিচ্ছে।