নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহপাঠী হত্যার বিচার ও নিরাপদ সড়কের দাবিতে ফার্মগেটে সড়ক অবরোধ করেছে তেজগাঁও সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রোববার রাজধানীর কুনিপাড়া এলাকা থেকে ফার্মগেটে কোচিংয়ে যাওয়ার পথে বিজি প্রেসের সামনে গাড়ির ধাক্কায় নিহত হয় সরকারি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আলী হোসেন। ‘নিরাপদ সড়ক চাই’ ব্যানারে সোমবার দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে ফার্মগেটের পূর্ব পাশের রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
১ / ৮
নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিচ্ছে এক শিক্ষার্থী
২ / ৮
বিজয় সরণি মোড়ে আন্দোলনরত শিক্ষার্থীরা
৩ / ৮
পুলিশের বাধার মুখে শিক্ষার্থীরা
৪ / ৮
শিক্ষার্থীদের আন্দোলনে স্লোগান দিচ্ছেন এক নারী
৫ / ৮
সড়ক অবরোধে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা
৬ / ৮
নিরাপদ সড়কের দাবি-সংবলিত নানা প্ল্যাকার্ড সড়কে নামে শিক্ষার্থীরা
৭ / ৮
একে অপরের হাত ধরে সড়ক অবরোধ করে রাখা হয়েছে
৮ / ৮
সড়ক বন্ধ করে দেওয়ায় বিজয় সরণিতে সৃষ্টি হয় যানজট