হাকালুকি হাওরের মাছ

হাওরের বুকে ছোট-বড় জলাশয়। স্থানীয় লোকজন সেগুলোকে ‘বিল’ বলে। হাওরের পানি নেমে গেছে। ইজারাদার প্রতিষ্ঠানের জেলেরা এ সময়ে বিভিন্ন বিলে জাল টেনে মাছ ধরেন। জালে ধরা পড়ে নানা দেশীয় প্রজাতির ছোট-বড় মাছ। এরপর হাওরেই নিলামে মাছ বিক্রি হয়। হাওরের মাছ স্বাদে ভরপুর। তাই, বাজারে এর চাহিদাও বেশ। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের চাতলা বিল থেকে সম্প্রতি তোলা ছবি।

১ / ৮
বিলে জাল টেনে মাছ ধরছেন জেলেরা
২ / ৮
জালে ধরা পড়া মলা মাছ নৌকা থেকে তুলে টুকরিতে ভরা হচ্ছে
৩ / ৮
নিলামে বিক্রির জন্য নানা প্রজাতির মাছ বিলের পাড়ে ঢেলে রাখা হয়েছে
৪ / ৮
বিল থেকে ধরা ছোট-বড় মাছ আলাদা করা হচ্ছে
৫ / ৮
নিলামে মাছ কিনতে আসা বিভিন্ন এলাকার মৎস্যজীবীদের ভিড়
৬ / ৮
মাছ কেনার পর এসব প্লাস্টিক ও বাঁশের ঝুড়িতে ভরে হাট-বাজারে নিয়ে ছুটবেন মৎস্যজীবীরা
৭ / ৮
নিলামে বিক্রি করতে নৌকা থেকে মাছ তুলে টুকরিতে রাখা হয়েছে
৮ / ৮
মাছ কেনার পর পানিতে ধুয়ে কাদা পরিষ্কার করা হচ্ছে