চাঁপাইনবাবগঞ্জের সিল্কপল্লিতে শাড়ি তৈরি হয় যেভাবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা সময় তাঁতশিল্পের জন্য হরিনগর গ্রাম প্রসিদ্ধ ছিল। গ্রামটির কাছাকাছি গেলেই তাঁতযন্ত্রের খটখট শব্দ ছিল মুগ্ধ করার মতো। মাঝে করোনা মহামারির সময় ঝিমিয়ে গিয়েছিল গ্রামটি। মহামারি কেটে যাওয়ার পর এখানকার ২০৫টি পরিবারে পুরোদমে চলছে কাপড় তৈরির কাজ। প্রতিটি বাড়িতে নানান বয়সী নারী-পুরুষ দিনরাত কাজ করে চলছেন। চীন থেকে আমদানি করা রেশম সুতা স্থানীয়ভাবে রাঙিয়ে তৈরি হচ্ছে গজ কাপড় ও শাড়ি। ১৯৪৭–এর দেশভাগের আগে থেকেই চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের মানুষ মোটা সুতি কাপড় তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। কালক্রমে সেই মোটা কাপড় থেকে চিকন সুতি কাপড় এবং তারই ধারাবাহিকতায় উন্নত মানের বাহারি সিল্ক তৈরি হয়। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রাম নিয়ে এবারের ছবির গল্প।
১ / ১২
২ / ১২
৩ / ১২
৪ / ১২
৫ / ১২
৬ / ১২
৭ / ১২
৮ / ১২
৯ / ১২
১০ / ১২
১১ / ১২
১২ / ১২