জ্বালানির মূল্যবৃদ্ধিতে দুর্ভোগ

সরকার জ্বালানি তেলের রেকর্ড মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। ঘোষণা কার্যকর হয়েছে শুক্রবার রাত ১২টায়। ঘোষণা কার্যকর হওয়ার পর ভাড়া বৃদ্ধি না হওয়ায় আজ শনিবার রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে রাস্তায় নামেনি অনেক বাস। যেসব বাস রাস্তায় নেমেছে, সেগুলোতে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। গাড়ি না পেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ যাত্রীদের। দেশের বিভিন্ন এলাকায় গণপরিবহনের চিত্র ও এতে করে ভোগান্তির চিত্র নিয়ে এই ছবির গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর নতুন ভাড়ার তালিকা না পাওয়ায় অনেক গণপরিবহন সড়কে নামেনি। গাড়ি না পেয়ে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। রায়েরবাগ, ঢাকা, ৬ আগস্ট
ছবি: দীপু মালাকার
২ / ৯
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের সংকট দেখা দিয়েছে। বিপাকে পড়া যাত্রীদের দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পদুয়া বাজার, কুমিল্লা, ৬ আগস্ট
ছবি: এম সাদেক
৩ / ৯
ভাড়া বেশি নেওয়ায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও যাত্রীদের মধ্যে মারামারির পর চালকেরা একে অপরকে গাড়ি চালাতে বাধা দিচ্ছেন। আসামবস্তি, রাঙামাটি, ৬ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ৯
অটোরিকশাচালক ও যাত্রীর মধ্যে মারামারির একপর্যায়ে অটোচালকেরা শহরে যান চলাচল বন্ধ করে দেন। ফিশারি বাঁধ, রাঙামাটি, ৬ আগস্ট
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ৯
নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার গাড়িগুলোতে ভাড়া না বাড়লেও সকাল থেকে গাড়ি ছিল কম। তাই দীর্ঘ সময় কাউন্টারের সামনে দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। উত্তর চাষাঢ়া, নারায়ণগঞ্জ, ৬ আগস্ট
ছবি: দিনার মাহমুদ
৬ / ৯
হঠাৎ ডিজেল ও পেট্রলের মূল্যবৃদ্ধিতে রাজশাহীর কামারুজ্জামান বাস টার্মিনাল থেকে উপজেলা পর্যায়ের বাসগুলো ছেড়ে যায়নি। বাস টার্মিনাল, রাজশাহী, ৬ আগস্ট
ছবি: শহীদুল ইসলাম
৭ / ৯
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সড়কে সকাল থেকে বাস চলাচল কম। সিলেট থেকে দেশের বিভিন্ন এলাকায় চলাচল করা যানবাহন দীর্ঘ সারি দিয়ে রেখে দেওয়া হয়েছে কদমতলী বাসস্ট্যান্ডে। কদমতলী, সিলেট, ৬ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৮ / ৯
বাস টার্মিনাল থেকে বাস ছাড়ছে কম। গাড়ি কম হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সড়কের পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন গাড়ির জন্য। বাস পেলেই চলছে হুড়োহুড়ি। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট, ৬ আগস্ট
ছবি: আনিস মাহমুদ
৯ / ৯
জ্বালানির মূল্যবৃদ্ধির পরদিন যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বাসস্ট্যান্ড থেকে বাড়তি ভাড়ায় টিকিট কেটে উঠছেন যাত্রীরা। যাত্রাপথে বাসে যাত্রীদের সঙ্গে ভাড়া নিয়ে হচ্ছে বাগ্‌বিতণ্ডা। সোনাডাঙ্গা বাস টার্মিনাল, খুলনা, ৬ আগস্ট
ছবি: সাদ্দাম হোসেন