সিলেটের বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে দুপুর ১২টার দিকে জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া কেন্দ্রে এক কাউন্সিলর প্রার্থী কেন্দ্রে প্রবেশ করলে বাইরের অন্য প্রার্থীরা বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের সেখান থেকে সরিয়ে দেয় পুলিশ। বিশ্বনাথ, সিলেট, ২ নভেম্বরছবি: আনিস মাহমুদ
২ / ১৩
রাজবাড়ীতে পদ্মা নদীর তীরবর্তী পাঁচটি গ্রামের কয়েকটি স্থানে গত রোববার থেকে ভাঙন শুরু হয়েছে। ভাঙনে তীর সংরক্ষণ বাঁধের ব্লক ধসে গিয়েছে। বড়চর বেনীনগর, মিজানপুর, রাজবাড়ী, ২ নভেম্বরছবি: এজাজ আহম্মেদ
৩ / ১৩
ঢাকার ধামরাই উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে বাসের ধাক্কায় পোশাকশ্রমিক দম্পতি নিহতের ঘটনায় স্বজনদের আহাজারি। শোল ধন, মানিকগঞ্জ, ২ নভেম্বরছবি: আব্দুল মোমিন
৪ / ১৩
সিলেটে বিশ্বনাথ পৌরসভার নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট দেন ভোটাররা। ভোটকেন্দ্রে নারী ভোটারদের সারি। রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চবিদ্যালয়, বিশ্বনাথ, সিলেট, ২ নভেম্বরছবি: আনিস মাহমুদ
৫ / ১৩
মাঠের পানি শুকিয়ে যাওয়ায় দিনমজুরের চাহিদা বেড়েছে। শ্রমের দাম বেড়ে ৩০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা হয়েছে। প্রতিদিন ভোরবেলা এ স্থানে পাঁচ থেকে সাতটি উপজেলার শত শত দিনমজুর জমায়েত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ২ নভেম্বরছবি: আবদুর রহমান ঢালী
৬ / ১৩
দুই শিশু সকালে পার্কে স্কেটিং করছে। বঙ্গবন্ধু উদ্যান, বরিশাল, ২ নভেম্বরছবি: সাইয়ান
৭ / ১৩
ছোট-বড় জাহাজের মেরামতের কাজ করছেন শ্রমিকেরা। কোনো শ্রমিক রং করছেন, কেউবা ইস্পাত কাটার কাজ করছেন, আবার কেউ জাহাজের আস্তরণ তুলতে ব্যস্ত। কাজের ধরন অনুযায়ী প্রত্যেক শ্রমিক ৩৫০ থেকে ৫৫০ টাকা মজুরি পান। বাসস্ট্যান্ড, নেছারাবাদ, পিরোজপুর, ২ নভেম্বরছবি: সাইয়ান
৮ / ১৩
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শিক্ষা বোর্ড মাঠ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষা বোর্ডে এসে শেষ হয়। রামঘাট, কুমিল্লা, ২ নভেম্বরছবি: এম সাদেক
৯ / ১৩
ওএমএসের দোকান খোলার আগেই কম দামে চাল, আটা কিনতে মানুষের অপেক্ষা। সেউজগাড়ি, বগুড়া, ২ নভেম্বরছবি: সোয়েল রানা
১০ / ১৩
ফুটপাত আর সড়কে বসছে গ্রামীণ মেলা। রাঙামাটি শহরের প্রাণকেন্দ্র বনরুপা হ্যাপি মোড় এলাকাজুড়ে ছোট ছোট দোকানঘর বানিয়ে মেলার পণ্য এনে স্তূপ করা হয়েছে। ২ নভেম্বরছবি: প্রিয় চাকমা
১১ / ১৩
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে প্রবল জোয়ারে সীতাকুণ্ডের উপকূলীয় বেড়িবাঁধের ব্যাপক ক্ষতি। ব্লক বেড়িবাঁধের ছালবাকল উঠে গেছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের আকিলপুর সমুদ্রসৈকত এলাকায়ছবি: কৃষ্ণ চন্দ্র দাস
১২ / ১৩
প্রথমবারের মতো জামালপুরের মেলান্দহের হাজরাবাড়ী পৌরসভায় ভোট গ্রহণ হয়। সকাল সাড়ে আটটার দিকে হাজরাবাড়ী সিরাজুল হক কলেজের ভোটকেন্দ্র থেকে তোলা ছবি। হাজরাবাড়ী, মেলান্দহ, জামালপুর, ২ নভেম্বরছবি: প্রথম আলো
১৩ / ১৩
রাজধানীর অন্যতম সবজিবাজার কারওয়ান বাজারে কারেন্ট মরিচ ও হাইব্রিড মরিচ বেশ সস্তা। খুচরায় প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়। এসব মরিচ বগুড়া ও শেরপুর থেকে আসে। কারওয়ান বাজার, ঢাকা, ২ নভেম্বরছবি: লিপি রানী সাহা