এক কক্ষের বিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটিমাত্র জরাজীর্ণ কক্ষেই চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম। পুরান ঢাকার বংশাল থানার ৪১ নম্বর ওয়ার্ডের লালমোহন সাহা স্ট্রিট এলাকায় ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত স্কুলটির নাম মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়। কাগজে-কলমে ৪৮ শিক্ষার্থী ও ৪ শিক্ষক নিয়ে চলছে প্রতিষ্ঠানটি। জরাজীর্ণ দোচালা এ বিদ্যালয়ে একটি কক্ষেই চলছে তিনটি শ্রেণির পাঠদান। মাঝখানে শিক্ষকদের বসার জায়গা এবং একপাশে শৌচাগার। শিক্ষক ও অভিভাবকদের দাবি, জনপ্রতিনিধি বা শিক্ষা বোর্ড একটু নজর দিলে স্কুলটিতে অন্তত সুন্দর পরিবেশে পড়াশোনাটা চালিয়ে যাওয়া যেত।
১ / ৭
২ / ৭
৩ / ৭
৪ / ৭
৫ / ৭
৬ / ৭
৭ / ৭