মেট্রোরেলের মিরপুর–১০ স্টেশন উদ্বোধন

মেট্রোরেল এখন থেকে থামবে মিরপুর–১০ নম্বর এলাকায়। বর্তমানে মেট্রোরেলটি চলছে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত। আজ মিরপুর–১০ স্টেশনটি চালু হলো। আজ সকালে উদ্বোধনের পর অনেককে এখান থেকে মেট্রোরেলে উঠতে ও নামতে দেখা যায়। আরোহীদের মধ্যে দেখা যায় উৎসাহ–উদ্দীপনা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
টিকিট নিচ্ছেন যাত্রীরা। মিরপুর–১০, ঢাকা।
২ / ১১
টিকিটের কার্ড হাতে দুই যাত্রী। মিরপুর–১০, ঢাকা।
৩ / ১১
স্বয়ংক্রিয় পথে মেট্রোরেলের দিকে যাচ্ছেন যাত্রীরা। দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা।
৪ / ১১
মেট্রোরেলের জন্য অপেক্ষা। মিরপুর–১০, ঢাকা।
৫ / ১১
মেট্রোরেল আসতেই যাত্রীরা প্রবেশ করছেন তাতে।
৬ / ১১
সুশৃঙ্খলভাবে বসে আছেন যাত্রীরা মেট্রোরেলের ভেতরে।
৭ / ১১
মেট্রোরেলে চড়ার মুহূর্তটি ক্যামেরায় ধারণ করে রাখছেন কেউ কেউ।
৮ / ১১
মেট্রোরেলের ভেতরে চলাচলের পথে দাঁড়ানো যাবে না। মিরপুর–১০, ঢাকা।
৯ / ১১
পরিবার–পরিজন নিয়ে অনেকেই যাত্রা করেছেন মেট্রোরেলে। মিরপুর–১০, ঢাকা।
১০ / ১১
মিরপুর–১০ নম্বর থেকে উত্তরায় যাওয়ার জন্য মেট্রোরেলের অপেক্ষায় দুজন। মিরপুর-১০, ঢাকা।
১১ / ১১
মিরপুর–১০ নম্বর স্টেশনে পৌঁছানোর পর মেট্রোরেল থেকে নামছেন যাত্রীরা। মিরপুর-১০, ঢাকা।