সেন্ট মার্টিনে বিপাকে পর্যটকেরা

জাহাজ-সংকটের কারণে সেন্ট মার্টিন দ্বীপে দুর্ভোগে পড়েছেন পর্যটকেরা। টেকনাফ থেকে সেন্ট মার্টিন পথের পর্যটকবাহী আটটি জাহাজ চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চাপ পড়ে কক্সবাজারগামী জাহাজে। তবে কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে চলাচল করা জাহাজগুলোর মধ্যে দুটি এর মধ্যে বন্ধ করে দিলে দুর্ভোগ আরও বেড়ে যায়। নির্দিষ্ট সময়ের এক দিন পর ফিরতে হচ্ছে পর্যটকদের অনেককে। কক্সবাজারে ফেরার জন্য সমুদ্রে নোঙর করা জাহাজে পৌঁছাতে বার্জে ওঠার অপেক্ষায় হাজারো পর্যটক। আজ শনিবার বিকেলে সেন্ট মার্টিন দ্বীপের জেটি ঘাটে।

১ / ৭
সেন্ট মার্টিন জেটিঘাটে বার্জে উঠতে হাজারো মানুষের অপেক্ষা।
২ / ৭
জেটিঘাটে বার্জের জন্য অপেক্ষায় যাত্রীরা। এ সময় ক্লান্ত এক শিশু অভিভাবকের কোলে ঘুমিয়ে পড়ে।
৩ / ৭
শত শত মানুষের অপেক্ষা বার্জের জন্য।
৪ / ৭
অবশেষে যাঁরা জাহাজে পৌঁছাতে পেরেছেন, তাঁরা অনেকেই ক্লান্তিতে গা এলিয়ে দেন মেঝেতে।
৫ / ৭
এর মধ্যে এক শিশুকে ছবি আঁকায় মগ্ন হতে দেখা যায়।
৬ / ৭
শত শত মানুষ যে যেখানে পেরেছেন, বসেছেন।
৭ / ৭
ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন কেউ কেউ।