জাফলং-রাতারগুলে পর্যটকদের ভিড়

যেকোনো ছুটিতে সিলেটের প্রাকৃতিক পর্যটনকেন্দ্রে ভিড় বাড়ে পর্যটকদের। সিলেটের নামকরা পর্যটনকেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় থাকে মানুষের। টানা চার দিনের ছুটিতে সিলেট এখন পর্যটকে ঠাসা। সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ে দুই পাহাড়ের মধ্য দিয়ে বয়ে আসে স্বচ্ছ জল, সেই জলস্রোতে বয়ে আসে ছোট-বড় পাথর।

চার দিনের ছুটিতে জাফলংয়ের সবুজ পাহাড়ের পাদদেশে পিয়াইন নদে ঘুরছেন মানুষজন। পর্যটকদের কাছে সিলেটের সবচেয়ে বড় আকর্ষণ ‘রাতারগুল’। জলে ভাসা বনের ওপর একধরনের বুনো সৌন্দর্য। সেই সৌন্দর্যের টানে হিজল-করচঘেরা রাতারগুল বনেও ঘুরছেন পর্যটকেরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
জাফলংয়ের সোনা টিলার সিঁড়ি বেয়ে জিরো পয়েন্টের দিকে যাচ্ছেন পর্যটকেরা
২ / ১১
পিয়াইন নদে উপচে পড়া ভিড়
৩ / ১১
কেউ জলে নেমেছে। কেউ আবার নৌকায় করে ঘুরে বেড়াচ্ছে জাফলংয়ের পিয়াইন নদে
৪ / ১১
ছুটি উপভোগ করতে পরিবারের ছোট-বড় সবাই মিলে জাফলংয়ে ঘুরছেন তাঁরা
৫ / ১১
নদে এখন পানি কম। তাই জিরো পয়েন্টের পাথরের ওপর মানুষের ভিড় বেশি
৬ / ১১
নদের স্বচ্ছ পানিতে ভিজেছে অভিভাবকের কোলে থাকা শিশু
৭ / ১১
রাতারগুলে পানি কমলেও পর্যটকেরা নৌকায় ঘুরে বেড়াচ্ছেন এই বনে
৮ / ১১
দল বেঁধে ঘুরতে এসেছেন রাতারগুলে। নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা
৯ / ১১
নৌকায় করে রাতারগুলে ঘুরছেন, ফাঁকে ফাঁকে চলছে ছবি তোলা
১০ / ১১
এক নৌকায় পুরো পরিবারের সদস্যরা ঘুরে দেখছেন রাতারগুল
১১ / ১১
রাতারগুলের বুনো সৌন্দর্যে মাতোয়ারা পর্যটকেরা