বিশ্বকাপ ফুটবলে উন্মাদনা

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসতে শুরু করেছে ফুটবলপ্রেমী মানুষেরা। বিভিন্ন দলের পতাকা, জার্সি, মুখোশ, হাতের ব্যান্ডসহ নানা উপকরণ বিক্রি করতে ঢাকার বিভিন্ন জনবহুল এলাকায় পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। প্রিয় দলের পতাকা নিয়ে বাড়ির ছাদে ওড়ানো হচ্ছে, বিভিন্ন আকারের পতাকা নিয়ে টাঙানো হচ্ছে ভাবনের দেয়ালে। সব মিলে ফুটবল উন্মাদনায় মতে উঠছে রাজধানীবাসী।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
মুখোশ বিক্রি করতে নিজেই ব্রাজিল দলের জার্সির রঙের মুখোশ পরে বিক্রি করছেন এক বিক্রেতা। গুলিস্তান, ঢাকা
ছবি: জাকির হোসেন
২ / ১০
প্রিয় দলের পতাকা কিনতে ভিড় করেছেন ফুটবলপ্রেমীরা। গুলিস্তান, ঢাকা
ছবি: জাকির হোসেন
৩ / ১০
হকাররা ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রিয় দলের নানান উপকরণ বিক্রি করছেন। গুলিস্তান, ঢাকা
ছবি: জাকির হোসেন
৪ / ১০
প্রিয় দলের পতাকা ভবনের ছাদে উড়িয়েছেন ফুটবলপ্রেমীরা। আমিনবাজার, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাস
৫ / ১০
ভবনজুড়ে বিভিন্ন দলের পতাকা–ব্যানারে ছেয়ে ফেলা হয়েছে। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাস
৬ / ১০
ভবনের দেয়ালে–ব্যালকনিতে প্রিয় দলের ব্যানার। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাস
৭ / ১০
আর্জেন্টিনার পতাকা দিয়ে বাড়ির ছাদ সাজিয়েছেন এক ভক্ত। আমিনবাজার, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাস
৮ / ১০
দেয়ালে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে করা হয়েছে গ্রাফিতি। সেখানে ফুটবল নিয়ে কসরতে মত্ত এক কিশোর। কে এম দাস লেন, পুরান ঢাকা
ছবি: দীপু মালাকার
৯ / ১০
দেয়ালে মেসির গ্রাফিতি, সামনে আর্জেন্টিনার ভক্তরা। কে এম দাস লেন, পুরান ঢাকা
ছবি: দীপু মালাকার
১০ / ১০
আর্জেন্টিনা–ব্রাজিলের জার্সি গায়ে ফুটবল খেলায় মত্ত দুই কিশোর। কে এম দাস লেন, পুরান ঢাকা
ছবি: দীপু মালাকার