শেষ হলো গণিত উৎসবের ঢাকা আঞ্চলিক পর্ব

ঢাকার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখায় গতকাল শনিবার ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৩–এর ঢাকা আঞ্চলিক পর্বের শেষ দিন শিক্ষার্থীদের কেটেছে আনন্দ–উল্লাসে। দুই দিনব্যাপী উৎসবের শুরুতে খুদে গণিতবিদেরা অংশ নেয় পরীক্ষায়। পরে প্রশ্নোত্তর পর্ব, নাচ–গান ও জাদু প্রদর্শন করেন শিল্পীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
শুরুতেই শিক্ষার্থীরা বিভিন্ন ভাগে ভাগ হয়ে পরীক্ষায় অংশ নেয়। বিভিন্ন জটিল সমাধান বের করছে শিক্ষার্থীরা।
২ / ১১
মাঠে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের প্রশ্ন করছে এক শিক্ষার্থী।
৩ / ১১
হাত উঁচিয়ে শিক্ষার্থীদের চিৎকার।
৪ / ১১
চলছে রুবিকস কিউব প্রতিযোগিতা।
৫ / ১১
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির প্রয়াত সভাপতি ও জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন এবং গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামানের স্মরণে অতিথি ও আয়োজকেরা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
৬ / ১১
মঞ্চে যক্ষ্মা সচেতনতা নিয়ে গম্ভীরা গান পরিবেশন করেন জলপুতুলের শিল্পীরা।
৭ / ১১
চলছে জলপুতুলের গম্ভীরা গান।
৮ / ১১
মঞ্চে জাদু পরিবেশন করছেন জাদুশিল্পী স্বপন দিনার।
৯ / ১১
গান পরিবেশন করছে ‘নকশীকাঁথা’।
১০ / ১১
গানের তালে মাতোয়ারা শিক্ষার্থীরা।
১১ / ১১
অনুষ্ঠান শেষে এক ফ্রেমে অতিথিদের সঙ্গে বিজয়ী খুদে গণিতবিদেরা।