পাহাড়ের জুমচাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকালের মিষ্টি রোদের আলোয় চকচক করছে জুমের সোনালি ধান। বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে পাহাড়ে জুমের খেতে ধানের বীজ বোনা শুরু হয়। সঙ্গে বিভিন্ন রকমের ফসলের বীজও বোনা হয়। বিশেষ করে হলুদ, কচু, পেঁপে, বেগুন, ঢ্যাঁড়স, চুকুই, তিল, মারফা, ভুট্টো, পুঁই শাক, জুম (গুরি) মরিচ, ছোট করলাসহ বহু প্রজাতির ফসলের বীজ। পাকা ধান কাটর পর অন্যান্য ফসল ধীরে ধীরে পরিপক্ব হয়ে ওঠে। এক বছরের বেশি সময় অন্যান্য ফসল বিক্রি করেন জুমচাষিরা। পাহাড়ে বসবাসকারী অধিকাংশ মানুষ জুমচাষে নির্ভরশীল। আয়ের উৎস জুমের ফসল। দেশে দেশে জুমচাষের পদ্ধতি ভিন্ন। ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে জুমচাষ হয়। বাংলাদেশ শুধু তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এ জুমচাষ করা হয়। বিশেষ করে পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠীর মানুষ জুমচাষ করেন। রাঙামাটির বিভিন্ন এলাকা ঘুরে ছবিগুলো তোলা।
১ / ৯
পাকা ধান কাটছে কিশোরীরা। বড়াদম মোরঘোনা এলাকা, মগবান ইউনিয়ন, সদর
২ / ৯
জুমের সাথি ফসল হলুদগাছ শোভা পাচ্ছে জুম পাহাড়ে। বড়াদম মোরঘোনা এলাকা, মগবান ইউনিয়ন, সদর
৩ / ৯
জুমচাষ একধরনের স্থানান্তরিত কৃষিপদ্ধতি। জঙ্গল কেটে পুড়িয়ে আগাছা পরিষ্কার করে বীজ বোনা হয়। চার থেকে পাঁচ বছর অন্তর একেক পাহাড়ে জুমচাষ করেন চাষিরা। বড়াদম মোরঘোনা এলাকা, মগবান ইউনিয়ন, সদর
৪ / ৯
জুম পাহাড়ে সুগন্ধি বিন্নি ধানের ফলন হয়েছে বেশ। সীতা পাহাড়, কাপ্তাই উপজেলা
৫ / ৯
জুমের খেত থেকে মারফা সংগ্রহ করছেন এক নারী জুমচাষি। হারাঙি গ্রাম, কাউখালী উপজেলা
৬ / ৯
ধান কাটা–মাড়াই শেষে রোদে শুকানোর পর ডালায় বাতাস লাগিয়ে চিটা পরিষ্কার করছেন মারমা জনগোষ্ঠীর এক দম্পতি। জুমঘর, সীতা পাহাড়, কাপ্তাই উপজেলা
৭ / ৯
জুমের খেত থেকে ফসল তুলে বাড়ি ফিরছে এক কিশোরী। বড়াদম মোরঘোনা এলাকা, মগবান ইউনিয়ন, সদর
৮ / ৯
জুমের সাথি ফসল তুলে এনে বিক্রির জন্য সড়কের পাশে সাজিয়ে রাখা হচ্ছে। বড়াদম মোরঘোনা এলাকা, মগবান ইউনিয়ন, সদর
৯ / ৯
জুমের খেতের মাঝে অস্থায়ী জুমঘরে দাঁড়িয়ে জুমের ফসল দেখছেন এক জুমচাষি। সীতা পাহাড়, কাপ্তাই উপজেলা