অক্সফোর্ড মিশন এপিফ্যানি চার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্য শৈল্পিক নকশায় তৈরি বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা অক্সফোর্ড মিশন এপিফ্যানি চার্চ। কীর্তনখোলা নদীর তীরবর্তী বরিশাল শহরের বগুড়া রোডে ৪৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে চার্চটির অবস্থান। বিংশ শতাব্দীর প্রথম দিকে অনেক বিদেশি প্রাচীন নদীবন্দর ও সুন্দর শহর হিসেবে পরিচিত বরিশালে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ফলে সেখানে বেশ কিছু গির্জা নির্মিত হয়। অক্সফোর্ড মিশন এপিফ্যানি চার্চটি এখানকার সবচেয়ে সুন্দর গির্জাগুলোর একটি। এপিফ্যানি নাম হলেও স্থানীয় মানুষের কাছে এটি ডগলাস বোর্ডিং নামেও পরিচিত। গ্রিক স্থাপত্যশৈলী অনুসরণ করে চার্চের চারটি বেদির নকশা করা হয়। চার্চের ভেতরের অংশ কাঠ দিয়ে খোদাই করে তৈরি। এ ছাড়া মেঝে চমৎকার মার্বেল টাইলসে সজ্জিত। এসব টাইলস ভারতের রাজস্থান থেকে আনা। প্রায় ৫০ ফুট উঁচু চার্চটি উচ্চতায় পাঁচতলা ভবনের সমান। এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চার্চ বলে জানা যায়।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০