শত বছরের মার্বেল উৎসব

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের রামানন্দের আঁক গ্রামে মা সোনাই চাঁদ আউলিয়ার মন্দিরে অনুষ্ঠিত পূজাকে কেন্দ্র করে প্রতিবছর পৌষসংক্রান্তি উৎসবের আয়োজন করা হয়। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রায় আড়াই শ বছর ধরে এই পূজা হচ্ছে। আনুমানিক ১৭৮০ সাল থেকে শুরু করে অদ্যাবধি প্রতিবছর পৌষসংক্রান্তির দিনে নবান্ন উৎসবের আয়োজন হয়ে আসছে। বাৎসরিক এই পূজাকে কেন্দ্র করেই শত বছরের বেশি সময় ধরে মেলা ও বেল (মার্বেল) উৎসব পালন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। এই মেলা এবং বেল উৎসবে যোগ দিতে আগৈলঝাড়া ইউনিয়নের পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামসহ গৌরনদী, টরকি, রমজানপুর, কোটালিপাড়া, উজিরপুর, ডাসার, মাদারীপুর, কালকিনি, বানাড়িপারা থেকে বিভিন্ন বয়সের শিশু-কিশোর, যুবক-যুবতীরা উপস্থিত হন, মেতে ওঠেন মার্বেল নিয়ে আনন্দ–উৎসবে। মেতে ওঠেন ছুট, জোড়-বেজোড়সহ মার্বেলের নানা ধরনের খেলায়। ১৫ জানুয়ারি ছবিগুলো তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৫
বাড়ির উঠানে দল বেঁধে মার্বেল খেলায় মেতেছে শিশু–কিশোরেরা
২ / ১৫
মার্বেল নিয়ে তিন কিশোরী ছুট খেলছে।
৩ / ১৫
জোড়-বিজোড় খেলা খেলছেন নারী-পুরুষ আর শিশুরা
৪ / ১৫
শিশুরা মার্বেল নিয়ে মেতেছে খেলায়
৫ / ১৫
ঐতিহ্যবাহী মার্বেল উৎসব ও মেলা উপলক্ষে মা সোনাই চাঁদ আউলিয়ার মন্দির প্রাঙ্গণে চলছে বৈষ্ণব সেবা, নামসংকীর্তন, কবিগান
৬ / ১৫
মন্দির প্রাঙ্গণে উৎসবে আসা ভক্তরা একে অপরকে আলিঙ্গন করে ভাব প্রকাশ করেন
৭ / ১৫
উৎসব উপলক্ষে বাড়ির সামনে সাজানো হয়েছে। সেখানে খেলা করছে শিশুটি
৮ / ১৫
বাড়ির উঠানে বয়স্ক অভিভাবকেরা মার্বেল নিয়ে মেতেছেন খেলায়
৯ / ১৫
মার্বেল উৎসবকে কেন্দ্র করে রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বসেছে মেলা
১০ / ১৫
মেলায় আগত ক্রেতারা নানা ধরনের অলংকার দেখতে ব্যস্ত
১১ / ১৫
মার্বেল খেলছেন এক নারী
১২ / ১৫
মাটিতে ঘর এঁকে মার্বেল খেলা চলছে
১৩ / ১৫
মেলা থেকে বেলুন কিনে মোটরসাইকেলে করে গন্তব্যে যাচ্ছে এক শিশু
১৪ / ১৫
সোয়া মণ আতপ চালের গুঁড়ার সঙ্গে নারকেল, পানি ও বিভিন্ন প্রকার মিষ্টি দ্রব্য মিশিয়ে তৈরি করা চাল–জল প্রসাদ হিসেবে দেওয়া হচ্ছে ভক্তদের
১৫ / ১৫
আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা সবাই এক জায়গায় জড়ো হয়ে মার্বেল খেলায় মেতেছে