শীতে বিপর্যস্ত জনজীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশজুড়ে জেঁকে বসেছে শীত। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। বিভিন্ন এলাকায় কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে সড়ক, বাড়িঘরসহ কৃষিজমি। লাইট জ্বালিয়ে চলতে হয়েছে যানবাহগুলোকে। এর মধ্যে খেটে খাওয়া মানুষেরা ভোর থেকেই কাজে নেমে পড়েছেন। তবে শীতে বেশি দুর্ভোগে পড়েছেন খোলা আকাশের নিচে বাস করা মানুষেরা। রোববার দেশের বিভিন্ন এলাকা থেকে তোলা ছবি নিয়ে ছবির গল্প।
১ / ১০
ঘন কুয়াশায় ঢাকা শহরের সড়ক। শনিবার দিবাগত রাত দেড়টা, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, ঢাকা
ছবি: সাজিদ হোসেন
২ / ১০
শীতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। রাজধানীর আদাবর থেকে পাঁচ মাসের শিশু মুক্তা মনিকে নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন মা আঁখি মনি। শিশু হাসপাতাল, ঢাকা
ছবি: তানভীর আহাম্মেদ
৩ / ১০
দুপুরের পর কুমিল্লায় সূর্যের দেখা মেলে। কিন্তু বিকেলের পর আবার কুয়াশায় ঢেকে যায়। এ কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। পদুয়া বাজার এলাকা, কুমিল্লা
ছবি: এম সাদেক
৪ / ১০
তীব্র শীতের মধ্যে পদ্মা পাড়ি দিতে হবে। তাই মাথায় টুপি ও গরম কাপড়ে মুড়িয়ে জড়সড় হয়ে আছেন নৌকার মাঝিসহ যাত্রীরা। পদ্মাঘাট, পাবনা
ছবি: হাসান মাহমুদ
৫ / ১০
শীতে জবুথবু মানুষ। দুপুরের পরে একটু রোদের দেখা মিললেও শীত কমেনি। তিস্তার চরাঞ্চলে শীতের তীব্রতা আরও বেশি। তাই খড়কুটো জ্বালিয়ে শরীর গরম করছেন আবদুল লতিফ ও মমতাজ বেগম দম্পতি। ছালাপাক, গঙ্গাচড়া উপজেলা, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৬ / ১০
কুয়াশার কারণে ভালোভাবে রাস্তা দেখা যাচ্ছে না। দিনের বেলায় লাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। দিগারকান্দা এলাকা, ময়মনসিংহ
ছবি: আনোয়ার হোসেন
৭ / ১০
বোরো রোপণের মৌসুম শুরু হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে জমিতে হালচাষ করছেন কৃষক শহিদুল ইসলাম। গঙ্গাদাস এলাকা, সদর, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৮ / ১০
কুড়িগ্রামে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। বেলা বাড়লেও তীব্র শীতের মধ্যে স্বাভাবিক হয়নি জনজীবন
ছবি: প্রথম আলো
৯ / ১০
তীব্র শীতে সব ধরনের গরম কাপড়ের চাহিদা বেড়েছে। মাথার টুপি, হাত-পায়ের মোজার চাহিদাও বেশ। শীতে চাহিদা আছে, এমন পণ্য নিয়ে দাঁড়িয়ে আছেন এক বিক্রেতা। কিনব্রিজ এলাকা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
১০ / ১০
তীব্র শীত উপেক্ষা করে জরুরি কাজে বের হতে হচ্ছে অনেকেই। পাঁচ মাস বয়সী শিশু রাহুলকে ঠান্ডা থেকে বাঁচাতে এভাবে গরম কাপড় মুড়িয়ে নিয়ে যাচ্ছেন বাবা। কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় এলাকা, চট্টগ্রাম
ছবি: সৌরভ দাশ