দেয়ালচিত্রে ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে হাজারো মানুষ আসবে। আজ দিবাগত রাত ১২টার পর সর্বস্তরের মানুষেরা খালি পায়ে শহীদ বেদিতে সারি বেঁধে ফুল নিয়ে শ্রদ্ধা জানাবে। রংতুলিতে আশপাশের দেয়ালে ভাষা আন্দোলনের নানা গৌরব গাথায় সাজিয়ে তুলছেন শিল্পীরা। আগামী প্রজন্মের কাছে তুলে ধরছেন ’৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট। চলছে শেষ মুহূর্তের তোড়জোড়।

১ / ৭
দেয়ালে আঁকছেন দুই শিল্পী।
২ / ৭
একুশ উপলক্ষে দেয়ালে শিল্পীদের আঁকা গৌরব গাথা।
৩ / ৭
গৌরবময় কবিতা-গান তুলে ধরেছেন শিল্পীরা।
৪ / ৭
চলছে শিল্পীদের শেষ মুহূর্তের কাজ।
৫ / ৭
দেয়াল সেজে উঠেছে নানা চিত্রে।
৬ / ৭
শিল্পীদের আঁকা দেয়ালচিত্রের সামনে দিয়ে সন্তানকে নিয়ে হেঁটে যাচ্ছেন এক অভিভাবক।
৭ / ৭
কেন্দ্রীয় শহীদ মিনারের চিত্র আঁকা হয়েছে দেয়ালে।