আখেরি মোনাজাতে শেষ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে। আজ রোববার সকাল ১০টায় শুরু হয়ে এ মোনাজাত শেষ হয় ১০টা ২০ মিনিটে। মহান আল্লাহর দরবারে অশ্রুভেজা চোখে ক্ষমা প্রার্থনা ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয় মোনাজাতে। মোনাজাত শেষে সড়ক-মহাসড়ক ধরে দলে দলে বাড়ি ফেরেন মুসল্লিরা। পথে কেউ ওঠেন বাসে, কেউ পিকআপ ভ্যানে, আবার অনেকে ঝুঁকি নিয়ে ওঠেন ট্রেনের ছাদে।
১ / ১০
আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই টঙ্গীর ইজতেমা মাঠের দিকে আসতে থাকেন মুসল্লিরা
২ / ১০
ট্রেন থেকে টঙ্গী রেলস্টেশনে নামতে ব্যস্ত মুসল্লিরা
৩ / ১০
নিষেধাজ্ঞা সত্ত্বেও অনেকেই ঝুঁকি নিয়ে উঠেছেন ট্রেনের ছাদে
৪ / ১০
দুটি ট্রেন পাশাপাশি থামলে নামার জন্য একটি থেকে অপরটিতে লাফিয়ে যান কেউ কেউ
৫ / ১০
আখেরি মোনাজাতে অংশ নেন অনেক নারীও
৬ / ১০
টঙ্গী রেলস্টেশন এলাকায় যে যে অবস্থায় ছিলেন, সে অবস্থায়ই মোনাজাতে অংশ নেন
৭ / ১০
মোনাজাতে অংশগ্রহণকারী নারীদের একাংশ
৮ / ১০
মোনাজাতে অংশ নেন বিভিন্ন বয়সের মানুষ
৯ / ১০
মোনাজাত শেষে সড়ক-মহাসড়ক ধরে দলে দলে বাড়ি ফিরছেন মুসল্লিরা
১০ / ১০
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো মাওলানা জুবায়েরের অনুসারীদের অংশগ্রহণে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব