মাঠে মাঠে আলু তোলার ধুম

সবজি উৎপাদনে বাংলাদেশের অন্যতম জেলা বগুড়া। এখানে এখন বিস্তীর্ণ মাঠজুড়ে চলছে আলু তোলার কর্মযজ্ঞ। কিষান-কিষানিদের যেন দম ফেলার ফুরসত নেই। বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার জেলার ৫৩ হাজার ২১৫ হেক্টর জমিতে দেশি, পাকরি, গ্র্যানুলা, সানসাইন, ডায়মন্ড, কার্ডিনালসহ নানা জাতের আলু চাষ করা হয়েছে। বগুড়ার শাহজাহানপুর ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন মাঠ থেকে তোলা ছবি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
খেত থেকে আলু তুলছেন কিষান-কিষানিরা
২ / ১১
বস্তায় করে সাজিয়ে রাখা হয়েছে আলু
৩ / ১১
আলুর বস্তা বাঁধছে কয়েক কিশোর
৪ / ১১
মাঠ থেকে বাড়িতে আলু নেওয়ার একটি পদ্ধতি
৫ / ১১
কৃষিশ্রমিকদের থলে। তাঁরা আলু তোলায় ব্যস্ত সময় পার করছেন মাঠে
৬ / ১১
মাপ অনুযায়ী আলু আলাদা করছেন নারী শ্রমিকেরা
৭ / ১১
আলু তোলার পর জমিতে পানি দেওয়া হয়েছে। সেখানে পড়ে থাকা আলু কুড়িয়ে নিচ্ছেন অনেকে
৮ / ১১
আলু কুড়িয়ে নিতে দূরদূরান্তের গ্রাম থেকে এসেছেন নারীরা
৯ / ১১
পানি থেকে আলু তুলে আইলের ওপর রাখছেন একজন
১০ / ১১
আলু তোলার ফাঁকে ভাত খেয়ে নিচ্ছেন ক্লান্ত কৃষিশ্রমিকেরা
১১ / ১১
বস্তাভর্তি আলু নেওয়া হচ্ছে কৃষকের বাড়ি