পানচিল পাখির সঙ্গী তৈরি
দৃষ্টিনন্দন এই পাখির নাম ‘ছোট পানচিল’। প্রজনন মৌসুমে জোড়া তৈরির জন্য স্ত্রী পাখিকে খুশি করতে পুরুষ পাখিরা পানিতে ছোঁ মেরে মাছ শিকার করে নিয়ে আসে এবং ঠোঁটে তুলে খাইয়ে দেয়। এই সময় জোড়ায় জোড়ায় পাখিরা মাছ খাওয়ানো নিয়ে ব্যস্ত সময় পার করে। সঙ্গী পছন্দ হলে প্রণয়ের বন্ধনে আবদ্ধ হয় পাখিরা। তারপর ডিম দেয় চরের বালুতে। বাচ্চা ফোটার পর আবার ওদের মাছ শিকার করে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে তারা। পদ্মার চরে মার্চ থেকে জুলাই-আগস্ট পর্যন্ত এদের দেখা যায়। তবে নানা প্রতিকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় এই পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮