যানজটে নাকাল ঢাকাবাসী

মঙ্গলবারও যানজটে নাকাল নগরবাসী। টানা তিন দিনের ছুটির পর রমজান মাসের প্রথম কর্মদিবস ছিল সোমবার। এদিন থেকে যানজট তীব্র হতে শুরু করে। বিশেষ করে অফিস ছুটির পর যানজট তীব্র আকার ধারণ করে। কর্মজীবী ও সাধারণ যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। যানজট পরিস্থিতি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ তিনটি কারণ তুলে ধরেছে। একটি রমজানে অফিস সময় কমে যাওয়ায় পুরো ১২ ঘণ্টার চাপ এখন আট ঘণ্টায় আসা, বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি, গুলশান–উত্তরার মতো যেসব সড়কে দ্রুতগতির যান বেশি চলাচল করে, সেখানে হঠাৎ যানজটের সৃষ্টি হলে অন্য এলাকাগুলোতেও এর প্রভাবের কথা বলা হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
মহাখালী বাস টার্মিনাল এলাকায় তীব্র যানজট
২ / ৭
মহাখালী থেকে তেজগাঁও সড়কের দুপাশে স্থবির যানবাহন
৩ / ৭
যানজটে ঘণ্টার পর ঘণ্টা সড়কে থেকে নাকাল নগরবাসী
৪ / ৭
বনানী সড়কে যানবাহনের জট লেগেছে
৫ / ৭
অফিস ছুটির পর যানজট তীব্র আকার ধারণ করে
৬ / ৭
যানজটে বসে মোটরসাইকেলচালক ও আরোহীর খুনসুটি
৭ / ৭
অফিস ছুটির পর বাসে উঠতে লাইনে দাঁড়িয়ে যাত্রীরা। এদিকে মূল সড়কে তীব্র যানজট