চট্টগ্রামে জিপিএ–৫ উৎসবে উচ্ছ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু হয়েছে। আজ সোমবার সকাল আটটায় নগরের ফয়’স লেকে আনন্দ–উচ্ছ্বাসের মধ্য দিয়ে এ উৎসব শুরু হয়। উৎসবে অংশ নিতে ১০ হাজার ৭০০ জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থী নিবন্ধন করেছে। এ আয়োজনের মধ্য দিয়ে ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আবার শুরু হলো জিপিএ-৫ উৎসব।

১ / ১২
দলে দলে আড্ডা দিচ্ছে শিক্ষার্থীরা।
২ / ১২
পুরানো বন্ধুদের পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে অনেকে।
৩ / ১২
নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের দীর্ঘ লাইন।
৪ / ১২
লাইনে দাঁড়িয়ে সার্টিফিকেট নিচ্ছে শিক্ষার্থীরা।
৫ / ১২
শিক্ষার্থীদের জন্য স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে খাবার।
৬ / ১২
লাইনে দাঁড়িয়ে সেলফি তুলছে কয়েকজন শিক্ষার্থী।
৭ / ১২
কার রাইডে ব্যস্ত শিক্ষার্থীরা।
৮ / ১২
বাম্পার ট্রেনে হাস্যোজ্জ্বল শিক্ষার্থীরা।
৯ / ১২
চরকায় চড়ছে শিক্ষার্থীরা।
১০ / ১২
লেকে নৌকা নিয়ে নেমে পড়ে অনেকে।
১১ / ১২
ড্রাগন নৌকায় চড়তে ব্যস্ত শিক্ষার্থীরা।
১২ / ১২
প্রায় শূন্যে ড্রাগন রাইডে আনন্দে মেতেছে শিক্ষার্থীরা।