ট্রেনে চড়তে লাগবে এনআইডি

ট্রেনে চলাচল করতে আজ বুধবার থেকে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ দিয়ে নিবন্ধন করতে হয়েছে যাত্রীদের। এ উপলক্ষে রাজধানীর কমলাপুরে এক অনুষ্ঠানে রেলমন্ত্রী নূরুল ইসলাম এ কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি পিওএস মেশিন দায়িত্বরত কর্মীদের কাছে হস্তান্তর করেন। রেলযাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন দিয়ে নিবন্ধনের জন্য স্টেশনে ছিল সহয়তা কেন্দ্র। সেখানে সাহায্য নিতে ভিড় পড়ে যায়। সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সরেজমিন চিত্র তুলে ধরা হলো।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
যাত্রীদের জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের প্রক্রিয়াটি দেয়ালে সাঁটিয়ে রাখা হয়েছে।
২ / ১০
জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ নিবন্ধন করার জন্য যাত্রীদের সহায়তার জন্য স্টেশনে বসানো হয়েছে সহায়তা কেন্দ্র। ট্রেনের টিকিট পেতে বিপাকে পড়া যাত্রীরা সেবা নিতে ভিড় করেছেন।
৩ / ১০
বিদেশি যাত্রীরা পড়েছেন বিপাকে। হলুদ শার্ট পড়া এক যাত্রী পাসপোর্ট হাতে সহায়তার জন্য দাঁড়িয়ে আছেন। তিনি যাবেন ভারতের আগরতলা। তাই আখাউড়া যাওয়ার টিকিটপ্রত্যাশী তিনি।
৪ / ১০
যাঁরা নিবন্ধন সম্পন্ন করেছেন, তাঁরা টিকিট নিচ্ছেন বুথে দাঁড়িয়ে।
৫ / ১০
রেলমন্ত্রী নূরুল ইসলাম স্টেশনে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেন।
৬ / ১০
পরে উদ্বোধনী অনুষ্ঠানে পিওএস মেশিন হস্তান্তর করেন তিনি
৭ / ১০
জাতীয় পরিচয়পত্রের সঙ্গে টিকিট পরীক্ষা করে দেখছেন এক রেলকর্মী
৮ / ১০
টিকিট নিয়ে স্টেশনে এসেছেন এক যাত্রী। টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনটি দেখতে চেয়েছেন রেলকর্মী।
৯ / ১০
পিওএস মেশিনটি হাতে পেয়ে ভালোভাবে বুঝে নিচ্ছেন কয়েকজন রেলকর্মী।
১০ / ১০
জাতীয় পরিচয়পত্র ও টিকিট পরীক্ষা চলছে এক পরিবারের।