পরিপাটি মেট্রো রেলস্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল বুধবার দেশের প্রথম মেট্রোরেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলবে মেট্রোরেল। এই রুটের সব প্রস্তুতির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। সবকিছু পরিচ্ছন্ন ও পরিপাটি করার কাজ করছেন কর্মীরা। নিরাপত্তার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রয়েছেন তৎপর। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও ঘুরে ছবিগুলো তোলা।

১ / ১২
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনটি প্রস্তুত উদ্বোধনের জন্য।
২ / ১২
পানি দিয়ে ধুয়েমুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে মিরপুরের শেওড়াপাড়া স্টেশন।
৩ / ১২
উত্তরার দিয়াবাড়ি স্টেশনের নিচের সড়কটিও এখন ঝকঝকে–তকতকে।
৪ / ১২
পরিপাটি স্টেশনে নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে। উত্তরার দিয়াবাড়িতে।
৫ / ১২
নিরাপত্তার অংশ হিসেবে উদ্বোধনের আগে সাধারণের প্রবেশ থাকছে নিষিদ্ধ।
৬ / ১২
মেট্রোরেলে প্রবেশের পথ। উত্তরার দিয়াবাড়িতে।
৭ / ১২
উত্তরা দিয়াবাড়ি স্টেশনের ভেতরের চিত্র।
৮ / ১২
ধুয়েমুছে নেওয়া হচ্ছে স্টেশনের মেঝে। উত্তরার দিয়াবাড়িতে।
৯ / ১২
বাইরে থেকে মেট্রোরেলের উত্তরার দিয়াবাড়ি স্টেশন।
১০ / ১২
উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের মেট্রোরেল।
১১ / ১২
মেট্রোরেল স্টেশনের কারণে সড়কও পেয়েছে অন্য রূপ।
১২ / ১২
সড়ক বিভাজকের ফুলগাছগুলো শোভা বাড়িয়েছে মেট্রোরেল লাইনের। উত্তরার দিয়াবাড়িতে