মহাবিপন্ন বাংলা শকুনের ১২টি

বাংলাদেশে সর্বশেষ ২০১৪ সালের শুমারি বলছে, দেশে মোটে ২৬০টি শকুন রয়েছে, যার সব কটিই বাংলা শকুন। ইংরেজি নাম হোয়াইট-র‌্যাম্পড ভালচার। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক ইউনিয়ন-আইইউসিএন বাংলাদেশ ও বন বিভাগের যৌথ উদ্যোগে বাংলাদেশে শকুন রক্ষায় একটি প্রকল্প চালু হয়েছিল। তাদের এক জরিপে ২০১৬ সালে সারা দেশে সেই সংখ্যা কমে দাঁড়ায় ২০০টির মতো। কয়েক বছরে হয়তো সেই সংখ্যা আরও কমেছে। গুটিকয় সংখ্যার মধ্যে ১২টি শকুনের বসবাস রয়েছে পাবনার বেড়া উপজেলার চাকলা মোল্লাপাড়া গ্রামে। ৩০ বছরের বেশি সময়ে ধরে দল বেঁধে এখানেই বসবাস করছে এরা। এলাকার নারকেল, তেঁতুল ও দেবদারুগাছে বাসা বেঁধে বাচ্চাও তুলছে এ বাংলা শকুনের দল। বলা যায়, সিলেটের মৌলভীবাজার ও হবিগঞ্জ এবং সুন্দরবনের পর লোকালয়ে এটাই একমাত্র শকুনের কলোনি। আইইউসিএন বলছে, শকুন এখন সংস্থাটির লাল তালিকাভুক্ত প্রাণী। এর মানে হচ্ছে, প্রকৃতি থেকে যদি কোনো প্রাণীর মোট সংখ্যার ৯০ শতাংশই হারিয়ে যায়, তাহলে সেটি রেড লিস্ট বা লাল তালিকাভুক্ত প্রাণী হয়।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
নারকেলগাছে সঙ্গীর অপেক্ষায় একটি বাংলা শকুন
২ / ১২
শকুন দলবদ্ধভাবে বসবাস করে। জোড়া বেঁধে চলাফেরা করে
৩ / ১২
আকাশে উড়ন্ত অবস্থায় অনেক ওপর থেকে খাবার খুঁজে বের করে শকুন। সকালে খাবারের সন্ধানে বের হয়ে আবার বিকেল হলে ঘরে ফেরে ওরা
৪ / ১২
বিকেলে একে একে কলোনিতে ফিরছে শকুনগুলো
৫ / ১২
বাসায় ডিম বা বাচ্চা থাকলে পালা করে পাহারা দেয় তারা
৬ / ১২
এক গাছ থেকে অন্য গাছে উড়ে যাচ্ছে একটি শকুন
৭ / ১২
দেবদারুগাছের ফাঁক দিয়ে নিচের দিকে দেখছে একজোড়া শকুন
৮ / ১২
সম্প্রতি শকুনের বাসায় একটি বাচ্চাকে ঠুকিয়ে মেরে ফেলেছে কাক। তাই এমন আচরণ শকুনের
৯ / ১২
দেবদারুগাছে কাকের তাড়া খেয়ে তেঁতুলগাছের ফাঁকে মরা ডালে এসে বসেছে একটি
১০ / ১২
দেখাদেখি অপর সঙ্গীটিও এসে বসেছে ডালে
১১ / ১২
অনেক দূর থেকেও স্পষ্ট দেখতে পায় তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন শকুনেরা। একটি তাকিয়ে আছে ক্যামেরার দিকে
১২ / ১২
একসময় দেশের সর্বত্র এদের দেখা যেত। কিন্তু বর্তমানে নিজ চোখে শকুনের চেহারা দেখা প্রায় অসম্ভব হয়ে গেছে তাদের বিলুপ্তের কারণে