দাশের হাট সবজির বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভিন্ন ধরনের সবজি আর ফল বাজারে বিক্রির জন্য নিয়ে এসেছেন চাষিরা। আশপাশের বিভিন্ন এলাকায় এসব ফলমূল ও সবজির চাষ করেন চাষিরা। নৌকায় করে নবগ্রাম খাল দিয়ে দাশের হাটে পাইকারি বিক্রির জন্য নিয়ে আসেন তাঁরা। শহর থেকে আসা ব্যাপারীরা এসব সবজি কিনে নিয়ে যান বরিশাল নগর ও তার আশপাশে বাজারে বিক্রির জন্য। বরিশালে সবজির বাজারের অন্যতম জোগান হয় এ হাট থেকে। সপ্তাহের প্রতি শুক্র ও সোমবার বসে এ হাট।
১ / ৮
এক চাষি নৌকায় নিয়ে আসা সবজি ডাঙায় তুলছে বিক্রির জন্য
২ / ৮
বিক্রির জন্য নিয়ে আসা সবজি আর ফল গুছিয়ে রাখছেন চাষি
৩ / ৮
মিষ্টিকুমড়া কেনার জন্য চাষির সঙ্গে দর-কষাকষি করছেন ব্যাপারী। আকার ও মানভেদে প্রতিটি কুমড়া ৬০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে
৪ / ৮
নৌকায় নিয়ে আসা সবজি খালের পাশে রাখা হয়েছে
৫ / ৮
নানা ধরনের সবজি আর ফল বিক্রির জন্য অপেক্ষা করছেন চাষি
৬ / ৮
সবজির হাটে সারি বাঁধা নৌকা। আর ডাঙায় বসে আসেন চাষিরা
৭ / ৮
সবজিসহ নৌকায় দাঁড়িয়ে এক চাষি। তাঁর সঙ্গে দরদাম ঠিক করে নিচ্ছেন ডাঙায় থাকা ব্যাপারী
৮ / ৮
ব্যাপারীকে মিষ্টিকুমড়া দেখাচ্ছেন চাষি