যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, বেরিয়ে আসছে যুদ্ধের ক্ষত

৪০ দিন যুদ্ধের পর যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষই যুদ্ধ আপাতত বন্ধ রেখে আলোচনায় রাজি হয়েছে। তাতে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের মানুষের হাঁপ ছাড়ার সুযোগ তৈরি হয়েছে। লেবাননবাসী এখন যুদ্ধের ক্ষতচিহ্ন দেখছেন। তবে ইসরায়েল এখনো লেবাননে হামলা থামাতে রাজি হয়নি।

১ / ৮
ইসরায়েলি হামলার পর বিস্ফোরণ, দূর থেকে তার ছবি তুলছেন লেবানিজরা। টায়ার, লেবানন, ৮ এপ্রিল
ছবি: রয়টার্স
২ / ৮
ইসরায়েলি হামলার পর বিস্ফোরণ থেকে ধোঁয়া উঠছে। টায়ার, লেবানন, ৮ এপ্রিল
ছবি: রয়টার্স
৩ / ৮
যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর আল-কাসিমিয়াহ এলাকার একটি সেনাচৌকি দিয়ে যানবাহনগুলো দক্ষিণ লেবাননের দিকে যাচ্ছে। তবে ইসরায়েল এখনো লেবাননে হামলা বন্ধ করেনি। আল-কাসিমিয়াহ, লেবানন, ৮ এপ্রিল
ছবি: এএফপি
৪ / ৮
দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণার পর দক্ষিণ লেবাননের দিকে যাচ্ছে গাড়ি। আল-কাসিমিয়াহ, লেবানন, ৮ এপ্রিল
ছবি: এএফপি
৫ / ৮
ইসরায়েলি বিমান হামলায় বাড়ি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, সেখানে গাড়ি থেকে কাগজপত্র বের করছেন ৩৪ বছর বয়সী হুসেইন সালেহ। টায়ার, লেবানন, ৭ এপ্রিল
ছবি: রয়টার্স
৬ / ৮
ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে মেয়ে, তাঁর কবরের পাশে দাঁড়িয়ে মেয়ের ছবি মোবাইলে দেখাচ্ছেন ৩৪ বছর বয়সী হুসেইন সালেহ। টায়ার, লেবানন, ৭ এপ্রিল
ছবি: রয়টার্স
৭ / ৮
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত একটি ঘরে পড়ে আছে একটি জুতা। টায়ার, লেবানন, ৭ এপ্রিল
ছবি: রয়টার্স
৮ / ৮
যুদ্ধবিরতির ঘোষণা আসার পর উদ্ধারকারীরা বিধ্বস্ত ঘরবাড়ির ধ্বংসস্তূপ সরাচ্ছেন। টায়ার, লেবানন, ৭ এপ্রিল
ছবি:এএফপি