সাশ্রয়ী মূল্যের চালের জন্য

বাজারে নিত্যপণ্যের দাম বাড়ছেই। সরকার গ্যাস–বিদ্যুতের মতো সেবামূল্য বাড়িয়ে দিচ্ছে। দ্বিমুখী চাপে চিড়েচ্যাপটা হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। আগে যেসব পণ্যের দাম বেড়েছিল, তা কমারও কোনো লক্ষণ নেই। এ অবস্থায় সাশ্রয়ী মূল্যে চাল-আটা কিনতে ভোর থেকেই ওএমএসের ট্রাক বা নির্ধারিত ডিলারের দোকানের সামনে মানুষের সারি দীর্ঘ হচ্ছে। আবার দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেককে ফিরে যেতে হচ্ছে পণ্য না পেয়ে। এ নিয়ে আক্ষেপ আছে তাঁদের। আজ সোমবার দেশের কয়েকটি এলাকার চিত্র নিয়ে ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১২
ওএমএসের চালের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ। দুপুর ১২টা, আজিমপুর, ঢাকা
ছবি: দীপু মালাকার
২ / ১২
দীর্ঘ সময় লাইনে অপেক্ষায় থেকে ক্লান্ত মানুষ। দুপুর সাড়ে ১২টা, আজিমপুর, ঢাকা
ছবি: দীপু মালাকার
৩ / ১২
বিক্রি শেষে ট্রাকে ছড়িয়ে–ছিটিয়ে থাকা চাল সংগ্রহ করছেন কয়েকজন। সকাল সাড়ে ৯টায় শুরু করা ওএমএসের ট্রাকসেল শেষ হয় বেলা দেড়টা নাগাদ। তখনো তাঁদের মতো অনেকেই লাইনে থেকে চাল বা আটা নিতে পারেননি। আজিমপুর, ঢাকা
ছবি: দীপু মালাকার
৪ / ১২
চালের জন্য লাইনে দাঁড়িয়ে মানুষ। দুপুর সাড়ে ১২টা, রোড ৮, সেক্টর ৮, উত্তরা, ঢাকা
ছবি: খালেদ সরকার
৫ / ১২
ওএমএসের চাল বিক্রি শেষ। কিন্তু ট্রাকের সামনে থলে নিয়ে সে সময়ও অপেক্ষায় কিছু নারী-পুরুষ। তাঁরা কেউ চাল পাননি। বেলা সাড়ে ১১টা, বেপারীপাড়া, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
৬ / ১২
চালের জন্য লাইনে অপেক্ষায় আট মাসের ঘুমন্ত শিশুকে কোলে নিয়ে মা রাজিয়া। বেলা ১১টা, বেপারীপাড়া, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
৭ / ১২
ওএমএসের চালের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। সকাল সাড়ে ১০টা, বেপারীপাড়া, চট্টগ্রাম
ছবি: জুয়েল শীল
৮ / ১২
টিসিবির পণ্যের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন নারীরা। প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে, সাতকানিয়া, চট্টগ্রাম
ছবি: মামুন মুহাম্মদ
৯ / ১২
ওএমএসের চাল–আটা নিতে অপেক্ষায় মানুষ। কালিয়াজুরি মাজারের সামনে, কুমিল্লা
ছবি: এম সাদেক
১০ / ১২
ভোর ৬টা থেকে লাইনে দাঁড়িয়েও বেলা সাড়ে ১১টায় চাল পাননি অনেকে। তাই বিরক্তির ছাপ তাঁদের চোখেমুখে। খালিশপুর মানুষী বিল্ডিং মোড়, খুলনা
ছবি: সাদ্দাম হোসেন
১১ / ১২
ওএমএসের চাল কিনছেন স্বল্প আয়ের মানুষ। সকাল সাড়ে ১০টা, আম্বরখানা, সিলেট
ছবি: আনিস মাহমুদ
১২ / ১২
ওএমএসের পণ্যবাহী ট্রাক আসবে, তাই অনেকে ভোর থেকে অপেক্ষা শুরু করেন। ক্লান্ত হয়ে একসময় বসে পড়েন কেউ কেউ। সকাল পৌনে ৯টা, ইসলামপুর, সিলেট
ছবি: আনিস মাহমুদ