খুদে পদার্থবিদদের এক দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু হয়েছে। সারা দেশের শত শত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে ১৩তম জাতীয় ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হয়। আঞ্চলিক পর্ব থেকে বিজয়ীরা এ পর্বে অংশ নিচ্ছে। জাতীয় উৎসবের বিজয়ীদের নিয়ে ক্যাম্প আয়োজন করা হবে। ক্যাম্প শেষে বাছাই করা প্রার্থীদের নিয়ে গঠিত হবে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড দল। সে দলটিই জাপানের টোকিওতে অনুষ্ঠেয় ৫৩তম ফিজিক্স অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। ফিজিক্স অলিম্পিয়াডের উদ্বোধনী পর্বের ছবি তুলেছেন তানভীর আহম্মেদ।

১ / ৭
খুদে পদার্থবিদেরা বসেছে ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের প্রতিযোগিতায়।
২ / ৭
বেলুন উড়িয়ে ডাচ্‌-বাংলা ব্যাংক-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব শুরু হলো।
৩ / ৭
ফিজিক্স অলিম্পিয়াডের নিবন্ধন চলছে।
৪ / ৭
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল।
৫ / ৭
ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের পরীক্ষায় কয়েক শিক্ষার্থী।
৬ / ৭
ফিজিক্স অলিম্পিয়াডের জাতীয় পর্বের সাংস্কৃতিক আয়োজনে উপভোগ করছে শিক্ষার্থীরা
৭ / ৭
প্রতিযোগিতা শুরুর আগে মাঠে দাঁড়িয়ে শিক্ষার্থীরা।