আমনে ব্যস্ত কৃষকের আঙিনা

আমনের মৌসুম চলছে। ফলন ভালো হওয়ায় কৃষকের চোখেমুখে হাসির ঝিলিক। ভোর থেকে বাড়ির উঠানে চলছে ধান সেদ্ধ করার উৎসব। নারী-পুরুষ-শিশুসহ পরিবারের সবাই এখন ব্যস্ত। গ্রামজুড়ে সেদ্ধ ধানের ম–ম গন্ধ। ধান ভেজানো শেষে দুই দফায় খোলায় ভাপ দেওয়া হয়। এরপর বাড়ির উঠানে রোদে শুকাতে দেওয়া হয়। সবশেষে ধান ভাঙানোর মেশিনে প্রস্তুত হয় চাল। একেকটি উঠানে প্রতিদিন ৮০ থেকে ৯০ হাঁড়ি ধান শুকানো হয়। গত রোববার চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় ছবিগুলো তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৪
গরম করার জন্য টিনের খোলাতে পানি ঢালা হচ্ছে।
২ / ১৪
বস্তা থেকে ধান নিয়ে দেওয়া হচ্ছে খোলার গরম পানিতে।
৩ / ১৪
সেদ্ধ করা ধান তক্তা দিয়ে টেনে শুকানোর কাজ করছেন এক শ্রমিক।
৪ / ১৪
আগে থেকে ভিজিয়ে রাখা ধান সেদ্ধ করার জন্য বালতি দিয়ে তোলা হচ্ছে।
৫ / ১৪
ভাপ চলতে থাকা খোলাতে ধান নেড়ে দিচ্ছেন এক নারী।
৬ / ১৪
উঠানে শুকাতে দেওয়া ধান খাচ্ছে কবুতর।
৭ / ১৪
ঝুট দিয়ে জ্বালানো আগুনে খোলাতে তাপ দেওয়া হচ্ছে।
৮ / ১৪
খোলা থেকে ধান নামানো হচ্ছে।
৯ / ১৪
সব ধান যাতে সমানভাবে সেদ্ধ হয়, সে জন্য নেড়ে দেওয়া হচ্ছে।
১০ / ১৪
প্রথমবার সেদ্ধ করা ধান আবার পানিতে ভেজানো হয়।
১১ / ১৪
উঠানে সেদ্ধ ধানের ম–ম গন্ধ।
১২ / ১৪
হাঁসের প্রিয় খাবার সেদ্ধ ধান।
১৩ / ১৪
সেদ্ধ করা ধান উঠানে ঢালা হচ্ছে।
১৪ / ১৪
ধান সেদ্ধ ও শুকানোর কাজটি নারীরাই বেশি করে থাকেন।