ক্যাটেল এক্সপো ২০২৩

চট্টগ্রাম নগরের আউটার স্টেডিয়ামে গতকাল শুক্রবার দিনব্যাপী ক্যাটেল এক্সপো ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে চট্টগ্রামের বিভিন্ন খামারি তাঁদের খামারের আকর্ষণীয় ও সবচেয়ে বড় গরু প্রদর্শন করেন। ভিন্ন ধর্মী এ আয়োজনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ৫০ টাকা মূল্যের টিকিট কেটে অসংখ্য মানুষ ক্যাটেল এক্সপোর এই দ্বিতীয় আসর ঘুরে দেখেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
মাঠের মাঝে একটি গরুর রেপ্লিকা বানিয়ে রাখা হয়েছে।
২ / ১১
প্রদর্শনীতে আসা দর্শণার্থীদের দেওয়া হচ্ছে লিফলেট।
৩ / ১১
দর্শণার্থীদের একজন একটি প্ল্যাকার্ড তুলে ধরেছেন। তাতে লেখা, ‘আমরা গরুপ্রেম।
৪ / ১১
নেপালি গরুটির বাঁকানো শিং দর্শণার্থীদের নজর কাড়ে।
৫ / ১১
দৃষ্টি আকর্ষণের জন্য একটি স্টলে গরুর নকল শিং ঝুলিয়ে রাখা হয়ে।
৬ / ১১
দর্শণার্থীদের সাবধান করতে সর্তকতামূলক পোষ্টার ঝোলানো হয়েছে একটি স্টলে।
৭ / ১১
নিজ নিজ ফার্মের প্ল্যাকার্ড নিয়ে গরু প্রদশর্নীতে অংশ নেন অনেকেই।
৮ / ১১
হঠাৎ হাত থেকে রশি ছুটে গেলে গরুটি দৌঁড় দেয়। পরে কয়েকজন মিলে গরুটিকে ধরে ফেলেন।
৯ / ১১
দর্শনার্থী দিকে গরুটি দৌঁড় দেওয়ার চেষ্টা করে।
১০ / ১১
প্রদশর্নীতে বিভিন্ন জাতের গরু আনা হয়। দর্শণার্থীদের অনেকেই মুঠোফোনে গরুর ছবি তোল।
১১ / ১১
আকর্ষণীয় ও বড় আকারের গরুর প্রদশর্নী দেখে উল্লাসে মেতে ওঠেন দর্শণার্থীরা।