শিশুদের রংতুলিতে দেশের প্রতি ভালোবাসা
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঢাকার মাদানী অ্যাভিনিউর ইউনাইটেড সিটির শেফস টেবিল কোর্টসাইডের প্রথমা বুক ক্যাফে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘রংতুলিতে ভালোবাসি বাংলাদেশ’ শিরোনামের আয়োজন। প্রথমা বুক ক্যাফের সৌজন্যে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এতে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুরা অংশ নেয়। তাদের রংতুলিতে দেশের প্রতি ভালোবাসা ফুটে ওঠে। অনুষ্ঠানে ভাষার গান, সিসিমপুর, জলপুতুলের পাপেট শো ও জাদু প্রদর্শন করা হয়। এ আয়োজনের নানা মুহূর্ত তুলে ধরেছেন খালেদ সরকার ও দীপু মালাকার।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০