হারিয়ে যাওয়া কুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভ্যতার বিবর্তনে হারিয়ে গেলেও রাজধানীর পুরান ঢাকায় এখনো কয়েকটি কুয়ার দেখা পাওয়া যায়। এর মধ্যে শাঁখারীবাজার এলাকার কুয়াটি সচল রয়েছে শত বছরের বেশি সময় ধরে। গৃহিণী চম্পা দত্ত বিয়ের পর প্রায় ৩০ বছর ধরে এ কুয়ার পানিতেই রান্নাবান্নাসহ গৃহস্থালির কাজ সারেন। কুয়াটির কিছু স্থিরচিত্র নিয়ে এ ছবির গল্প। ছবি তুলেছেন দীপু মালাকার।

১ / ৭
মাটির ওপরের স্তর থেকে স্বচ্ছ পানির স্তর পর্যন্ত গভীরে খোঁড়া গোলাকার কূপ; এই কূপ থেকেই কুয়া। কুয়ার সমার্থক শব্দ ইঁদারা। এর অপভ্রংশ রূপ ‘ইন্দিরা’। আবার বাংলায় ‘পাত’ শব্দটি ‘ছোট’ অর্থে ব্যবহৃত হয়। এই পাতের সঙ্গে কুয়া শব্দটি যোগ হয়ে পাতকুয়া শব্দটি এসেছে। সাধারণত পানীয় জলের অগভীর কূপই পাতকুয়া
২ / ৭
রাজধানীতে আজকাল কুয়া তেমন একটা দেখা যায় না
৩ / ৭
শাঁখারীবাজারের এই বাড়ির কুয়াটি শত বছরের পুরোনো
৪ / ৭
গৃহিণী চম্পা দত্ত প্রতিদিন কুয়ার সামনে ভগবান শিবের প্রার্থনা করেন
৫ / ৭
দড়িতে বেঁধে ছোট বালতিতে করে গৃহস্থালির কাজের জন্য পানি তুলছেন চম্পা দত্ত
৬ / ৭
গোসল, থালাবাসন ধোয়া ও কাপড় কাচার কাজে প্রতিদিন কুয়ার পানি ব্যবহার করা হয়
৭ / ৭
নলকূপের ব্যবহার বাড়তে থাকায় কুয়ার ব্যবহার কমে আসে। চাপা পড়ে পাতকুয়ার কৌলীন্য