সীমান্ত হত্যার প্রতিবাদ

চলমান সীমান্ত হত্যার প্রতিবাদে এবং ফেলানী হত্যার এক যুগকে (৭ জানুয়ারি ২০১১) স্মরণ করে সীমান্ত অঞ্চলবর্তী মানুষের ছবি নিয়ে আলোকচিত্রী পারভেজ আহমদ রনির ছবির গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৬
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গড়ল ইউনিয়নের মহুবার রহমান গরু নিয়ে ফেরত আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। মহুবার রহমানের জামা হাতে স্ত্রী সুফিয়া বেগম
২ সেপ্টেম্বর ২০১৬।
২ / ৬
নীলফামারীর ডিমলা উপজেলায় বালাপাড়া সীমান্তের পশ্চিম ছাতনাই ৭৯১-এর ৬এস পিলার দিয়ে অনুপ্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত খলিলের স্বজনের আহাজারি
১৭ জানুয়ারি ২০১৯।
৩ / ৬
খলিলুর রহমানের লাশ ৭৯৩ নম্বর সীমান্ত প্রধান পিলার এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ফেরত দেয়। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ ফেরত দেওয়া হচ্ছে
১৭ জানুয়ারি ২০১৯।
৪ / ৬
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের ছেলে রাজু ধর্মঘর সীমানা দিয়ে ভারতে অনুপ্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাঁকে গুলি করে হত্যা করে। ভারত তাঁর লাশ ফেরত দিতে গড়িমসি করে। স্থানীয় জনগণ তাঁর লাশ ফেরত পাওয়ার আসায় সীমান্তে বসে থাকে সারা দিন। অপেক্ষায় দাঁড়িয়ে আছেন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা
১৯ জানুয়ারি ২০১৯।
৫ / ৬
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া রাবার বুলেটে মিলন হোসেনের চোখে মারাত্মক আঘাত লাগে। এতে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। ঢাকায় চক্ষু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মিলন
১৭ ডিসেম্বর ২০২০।
৬ / ৬
কুড়িগ্রামের রৌমারী উপজেলা বেহুলারচর এলাকার আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬১/৩৫-এর কাছে মধ্যরাতে দুখু মিয়া ভারত থেকে গরু নিয়ে ফেরত আসার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত হন। স্থানীয় মাদ্রাসার মাঠে জানাজা হয় তাঁর
২৪ সেপ্টেম্বর, ২০১৬, রৌমারী।