লবণ পরিশোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত মৌসুমে চট্টগ্রামের বাঁশখালী, মহেশখালী, মাতারবাড়ী, টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে লবণ সংগ্রহ করে তা নৌপথে নিয়ে আসা হয় নগরীর বিভিন্ন কারখানায়। এ সময় লবণ পরিশোধন কারখানায় ব্যস্ত সময় কাটে শ্রমিকদের। প্রতিটি কারখানায় কাজ করেন ১৫ থেকে ৩০ জন শ্রমিক। মাঠ থেকে সংগ্রহ করা এসব লবণ পরিশোধন করে বিক্রির জন্য প্রস্তুত করেন তাঁরা। চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় অবস্থিত লবণ কারখানায় ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা।

১ / ১৩
টুকরিতে নেওয়া হচ্ছে অপরিশোধিত লবণ।
২ / ১৩
নৌকায় থাকা লবণ শ্রমিকেরা কারখানার গুদামে নিয়ে যাচ্ছেন।
৩ / ১৩
বাঁশখালী, মহেশখালী, মাতারবাড়ী, টেকনাফসহ বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে আসে লবণ।
৪ / ১৩
কারখানার গুদামে রাখা হচ্ছে লবণ।
৫ / ১৩
লবণ পরিশোধনের কাজ করছেন শ্রমিকেরা।
৬ / ১৩
বেলচা দিয়ে লবণ রাখা হচ্ছে।
৭ / ১৩
লবণমিশ্রিত পানি কারখানায় আনা হচ্ছে।
৮ / ১৩
বিভিন্ন ধাপে লবণ পরিশোধনের কাজটি করে থাকেন শ্রমিকেরা।
৯ / ১৩
টুকরিতে করে স্তূপ করে রাখা হয়েছে লবণ।
১০ / ১৩
ডিজিটাল স্কেল দিয়ে মাপা হচ্ছে লবণ
১১ / ১৩
পরিশোধন করা লবণ স্তূপ করে রাখা হয়।
১২ / ১৩
চূড়ান্ত ধাপে লবণ প্যাকেটজাত করছেন শ্রমিকেরা।
১৩ / ১৩
বস্তায় করে লবণ ট্রাকে তোলা হচ্ছে। চট্টগ্রাম ছাড়াও এসব লবণ দেশের বিভিন্ন জায়গায় যায়।