সংঘর্ষে উত্তাল পাকিস্তান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে উত্তাল পাকিস্তান। দেশটির বিভিন্ন শহরে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এতে অন্তত আটজন নিহত হয়েছেন, গ্রেপ্তার প্রায় দুই হাজার। পরিস্থিতি সামাল দিতে পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া ও ইসলামাবাদে সেনা মোতায়েন করা হয়েছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১১
পিটিআইয়ের বিক্ষোভরত কর্মী-সমর্থকদের দিকে এগোচ্ছেন পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১০ মে, পেশোয়ার, পাকিস্তান
ছবি: এএফপি
২ / ১১
পিটিআইয়ের এক নারী বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যাচ্ছেন পুলিশের সদস্যরা। ১০ মে, করাচি, পাকিস্তান
ছবি: এএফপি
৩ / ১১
সড়ক অবরোধ করছেন ইমরান খানের সমর্থকেরা। ১০ মে, পেশোয়ার, পাকিস্তান
ছবি: এএফপি
৪ / ১১
বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। ১০ মে, ইসলামাবাদ, পাকিস্তান
ছবি: এএফপি
৫ / ১১
বিক্ষোভের সময় একটি ভবনে আগুন দেন পিটিআই সমর্থকেরা। সেখান থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ১০ মে, পেশোয়ার, পাকিস্তান
ছবি: এএফপি
৬ / ১১
বিক্ষোভকারীদের দিকে কাঁদানে গ্যাসের শেল ছুড়ছেন পুলিশের এক সদস্য। ১০ মে, পেশোয়ার, পাকিস্তান
ছবি: এএফপি
৭ / ১১
ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে পুলিশের দিকে পাথর ছুড়ে পাল্টা জবাব দিচ্ছেন তাঁর সমর্থকেরা। ১০ মে, পেশোয়ার, পাকিস্তান
ছবি: রয়টার্স
৮ / ১১
ক্যান্টনমেন্ট এলাকার একটি বাড়িতে আগুন দেন ইমরানের সমর্থকেরা। ১০ মে, লাহোর, পাকিস্তান
ছবি: রয়টার্স
৯ / ১১
মুখোমুখি অবস্থানে পুলিশ ও পিটিআই সমর্থকেরা। ৯ মে, ইসলামাবাদ, পাকিস্তান
ছবি: এএফপি
১০ / ১১
পুলিশের দিকে গুলতি দিয়ে পাথর ছুড়ছেন ইমরানের এক সমর্থক। ১০ মে, ইসলামাবাদ, পাকিস্তান
ছবি: এএফপি
১১ / ১১
পুলিশ সদর দপ্তরের বাইরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পেইন্টবল বন্দুক থেকে গুলি ছুড়ছেন পুলিশের সদস্যরা। ১০ মে, ইসলামাবাদ, পাকিস্তান
ছবি: এএফপি