অশনির প্রভাবে ঢাকায় দিনভর বৃষ্টি

ঘূর্ণিঝড় অশনি ভারতের অন্ধ্র প্রদেশের কাছাকাছি অবস্থান করছে। এর প্রভাব পড়েছে ১ হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণে কক্সবাজার সমুদ্র উপকূলে। সমুদ্রের জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ছয় ফুট উচ্চতায় বৃদ্ধি পেয়ে উপকূলে আছড়ে পড়ছে। এর প্রভাব দেখা দিয়েছে রাজধানীতেও। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল। দুপুরে শুরু হওয়া বৃষ্টি থেমে থেমে চলে সন্ধ্যা পর্যন্ত।

১ / ৮
ঝুম বৃষ্টিতে ছাতা মাথায় বাসায় ফিরছে দুই শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১০ মে
ছবি: দীপু মালাকার
২ / ৮
বৃষ্টি থেকে রক্ষা পেতে বাস থেকে নেমেই নিরাপদে ছুটছে মানুষ। আগারগাঁও, ঢাকা, ১০ মে
ছবি : আশরাফুল আলম
৩ / ৮
দুপুর থেকেই বৃষ্টি। ছাতা নিয়ে বের হলেও ভিজে যেতে হয়। বাহন হিসেবে তাই রিকশা বেছে নিয়েছেন অনেকেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, ১০ মে
ছবি: দীপু মালাকার
৪ / ৮
বৃষ্টির মধ্যে সড়কে মোটরসাইকেল বিকল হওয়ায় বিড়ম্বনায় পড়েন এই ব্যক্তি। আগারগাঁও, ঢাকা, ১০ মে
ছবি : আশরাফুল আলম
৫ / ৮
জানালার পাশের সিটে বসে বৃষ্টি দেখছেন এক যাত্রী। আগারগাঁও, ঢাকা, ১০ মে
ছবি : আশরাফুল আলম
৬ / ৮
তুমুল বৃষ্টি উপেক্ষা করেই মোটরসাইকেলের পেছনে গাছ নিয়ে গন্তব্যে ছুটছেন এক ব্যক্তি। আগারগাঁও, ঢাকা, ১০ মে
ছবি : আশরাফুল আলম
৭ / ৮
অফিস শেষে এবার ঘরে ফেরার পালা। কাঙ্ক্ষিত বাহনের জন্য অপেক্ষার সময় রুমাল মাথায় দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা। ফার্মগেট, ১০ মে
ছবি: জাহিদুল করিম
৮ / ৮
বৃষ্টিতে গণপরিবহন-সংকট দেখা দেয়। ফার্মগেট এলাকায় ছাতা মাথায় গণপরিবহনের জন্য অপেক্ষা। ঢাকা, ১০ মে
ছবি: জাহিদুল করিম